ঢাকা ০৩:১২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গুলশানে স্পা, র অন্তরালে ,,বাহার , ম্যানেজার রানা, সুমন, ব্ল্যাকমেলই সহ মাদক বাণিজ্য নারী দিয়ে ফাঁদ আত্রাইয়ের বান্দাইখাড়া বয়তুল্ল্যাহ সেতুর উত্তর পাশে ধস: যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা উত্তরা ব্যাংক কর্মকর্তা আরিফুল হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন দ্বিতীয় দিনের মতো উত্তরার সড়কে শিক্ষার্থীরা আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করলেন পঞ্চগড়ের কৃতী সন্তান আব্দুল মালেক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কমিটিতে নাম অন্তর্ভুক্তির নয়ন মিয়ার প্রতিবাদ ঢাকা পরিচ্ছন্ন করতে দল-মতহীন ঐক্য চান মির্জা ফখরুল বঙ্গবন্ধু পরিষদের নেতা এমডি মুজিবুরের জনতা ব্যাংকে লুটপাট বরগুনার গৌরীচন্নায় প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেলো তিন জমজ বোন মেরামতের নামে কোটি টাকা হরিলুটের অভিযোগ নির্বাহী প্রকৌশলী শরিফুলের বিরুদ্ধে

বেক্সিকোর শাইনপুকুরকে এলসি খোলার সুযোগ

এবার ঋণখেলাপি প্রতিষ্ঠান বেক্সিমকো গ্রুপের শাইনপুকুর সিরামিকস লিমিটেডের এলসি খোলার বিশেষ সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক। শতভাগ নগদ মার্জিনের বিপরীতে আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত কেবল সোনালী ব্যাংকের মাধ্যমে এ সুবিধা দেওয়া হয়েছে। গত সপ্তাহে আরেক ঋণখেলাপি প্রতিষ্ঠান আব্দুল মোনেম সুগার রিফাইনারির অনুকূলে বিশেষ ব্যবস্থায় সব ব্যাংকে ঋণপত্র খোলার সুযোগ দেয় বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইনের ১২১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে শাইনপুকুর সিরামিকস লিমিটেডের উৎপাদন কার্যক্রম ও কর্মরত জনবলের কর্মসংস্থান অব্যাহত রাখার প্রয়োজনীয়তা বিবেচনায় সোনালী ব্যাংকের মাধ্যমে শুধু কাঁচামাল আমদানির জন্য শতভাগ মার্জিনে ঋণপত্র স্থাপনের অনুমোদন দেওয়া হলো। এ
ক্ষেত্রে আইনের ২৭কক (৩) ধারার বিধান ২০২৭সালের ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত কার্যকর হবে না। শাইনপুকুরের সব আয় একটি নির্দিষ্ট হিসাবে জমা রাখতে হবে। সেখান থেকে আনুপাতিক হারে সোনালী ব্যাংকের পাওনা নিয়মিত পরিশোধ হবে।
ব্যাংক কোম্পানি আইনের ২৭কক (৩) ধারায় বলা আছে, কোনো খেলাপি ঋণ গ্রহীতার অনুকূলে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান কোনো ধরনের ঋণ সুবিধা দেবে না। আর আইনের ১২১ ধারায় বলা আছে, বাংলাদেশ ব্যাংক সরকারের সঙ্গে পরামর্শ করে সরকারি গেজেটে প্রজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করতে পারবে যে, এই আইনের সব বা কোনো বিশেষ বিধান, কোনো নির্দিষ্ট ব্যাংক বা সব ব্যাংকের ক্ষেত্রে প্রজ্ঞাপনে নির্ধারিত কোনো মেয়াদকালে প্রযোজ্য হবে না। সরকারের সঙ্গে পরামর্শ করে গতকালের নির্দেশনার মাধ্যমে সোনালী ব্যাংকের মাধ্যমে ঋণখেলাপি শাইনপুকুরকে এলসি খোলার সুযোগ দিল কেন্দ্রীয় ব্যাংক।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গুলশানে স্পা, র অন্তরালে ,,বাহার , ম্যানেজার রানা, সুমন, ব্ল্যাকমেলই সহ মাদক বাণিজ্য নারী দিয়ে ফাঁদ

বেক্সিকোর শাইনপুকুরকে এলসি খোলার সুযোগ

আপডেট সময় ১২:৪৮:০১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬