ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪৫০ কোটির ‘কিং’ নিয়ে আসছেন বাবা-মেয়ে আওয়ামী লীগ আমলের অপরিকল্পিত ব্যবস্থাপনায় বন্যায় প্রাণহানি : রিজভী যে কারণে আর্জেন্টিনার চেয়ে ইংল্যান্ডকে এগিয়ে রাখছেন বিশ্লেষকরা ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছেন বুশরা খান নিদ্রা প্রতারণা মামলায় বিএসবি গ্লোবালের খায়রুল বাশারের আরও ৩৩ কোটি টাকার সম্পদ ক্রোক বন্যাকবলিত ১১ জেলায় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী মানবপাচার চক্রের অভিযোগ: বারী মোল্লাকে ঘিরে অনুসন্ধানে বেরিয়ে আসছে নানা তথ্য রংপুর কারাগারে বিদ্রোহের প্রধান কারারক্ষী ছামিউলকে ঘিরে তদন্তে মিলছে নানা তথ্য খালিয়াজুরী খাদ্যগুদামে ধান ক্রয়ে অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ কৃষকরা কুড়িগ্রামে কাবিখা-কাবিটা প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

অনিয়মের অভিযোগের মধ্যেই বরিশালে বদলি ঢাকা দক্ষিণ সিটির প্রকৌশলী বোরহান

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ বোরহান উদ্দিনকে বরিশাল সিটি করপোরেশনে অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে বদলি করা হয়েছে। এর আগে তার বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতি ও অনিয়মের বিভিন্ন অভিযোগ তদন্তে একাধিকবার নির্দেশনা দেয় স্থানীয় সরকার বিভাগ।

সোমবার (১৩ জুলাই) স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্র জানায়, স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন শাখা-১ থেকে গত ৮ জুলাই জারি করা এক প্রজ্ঞাপনে বোরহান উদ্দিনের ওই বদলির আদেশ দেওয়া হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব মো. রবিউল ইসলামের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে ও প্রশাসনিক কারণে কাজী মোহাম্মদ বোরহান উদ্দিনকে বরিশাল সিটি করপোরেশনে বদলিপূর্বক পদায়ন করা হয়েছে। তিনি বিধি অনুযায়ী নতুন কর্মস্থল থেকে বেতন-ভাতাসহ অন্যান্য সুবিধা গ্রহণ করবেন এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে অবিলম্বে নতুন কর্মস্থলে যোগদান করবেন।

এর আগে ৫ জুলাই স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে বোরহান উদ্দিনের বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অভিযোগ তদন্তের নির্দেশ দেওয়া হয়। উপসচিব মো. রশিদুল ইসলামের সই করা ওই আদেশে তার বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, ক্ষমতার অপব্যবহার, কমিশন বাণিজ্য, সরকারি অর্থ আত্মসাৎ, অবৈধ পদোন্নতি, অনিয়মের মাধ্যমে তৃতীয় গ্রেডের সুবিধা গ্রহণ এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের কথা উল্লেখ করা হয়। ওই আদেশে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মুহা. মনিরুজ্জামানের নেতৃত্বে তদন্ত করে বিস্তারিত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছিল। পাশাপাশি জানানো হয়, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর অভিযোগগুলোর বিষয়ে প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ডিএসসিসির প্রকৌশলী বোরহানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তের নির্দেশ
তবে পরবর্তীতে ৯ জুলাই স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে নতুন একটি স্মারক জারি করে আগের নির্দেশনা বাতিল করা হয়। উপসচিব মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত ওই স্মারকে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তাকে তদন্ত কার্যক্রমে সার্বিক সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয় এবং অভিযোগগুলোর বিষয়ে তদন্ত করে ১৫ কার্যদিবসের মধ্যে স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে বিস্তারিত প্রতিবেদন জমা দিতে বলা হয়।

নতুন স্মারকে বোরহান উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, ক্ষমতার অপব্যবহার, কমিশন বাণিজ্য, সরকারি অর্থ আত্মসাৎ, অবৈধ পদোন্নতি এবং অনিয়মের মাধ্যমে ঠিকাদারি গ্রহণের অভিযোগের বিষয়গুলো তদন্তের আওতায় আনার কথা উল্লেখ করা হয়েছে।
এদিকে অভিযোগের তদন্ত প্রক্রিয়া চলমান থাকতেই ৮ জুলাইয়ের প্রজ্ঞাপনে তাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে বরিশাল সিটি করপোরেশনে বদলি করা হয়

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪৫০ কোটির ‘কিং’ নিয়ে আসছেন বাবা-মেয়ে

অনিয়মের অভিযোগের মধ্যেই বরিশালে বদলি ঢাকা দক্ষিণ সিটির প্রকৌশলী বোরহান

আপডেট সময় ০৩:১৬:৩২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬