ঢাকা ১২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সওজে প্রকৌশলী আজাদ রহমানের সিন্ডিকেটের দাপট স্বামী নেই, শরীরে ক্যানসার; আগুনে শেষ সম্বল হারিয়ে দিশেহারা নাসিমা শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী নিষেধাজ্ঞার বিতর্কের মধ্যেই দুবাইয়ে একসঙ্গে নাচলেন হানি সিং-আতিফ টেস্টে লজ্জার রেকর্ড, ইনিংস ব্যবধানে ৫০তম হার বাংলাদেশের রাজধানীর অপরাধ জগতের নিয়ন্ত্রণে ১৫ শীর্ষ সন্ত্রাসী প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় ১৬ ফিলিস্তিনি নিহত জিয়াউল আহসানের মামলায় আজ প্রসিকিউশনের সমাপনী যুক্তিতর্ক তেইশ বছরে চাকরির ৯ বছরই ছুটিতে: তারপরও পেলেন ঢাকায় পদায়ন

৩৫ কোটি টাকার মানিলন্ডারিংয়ের অভিযোগে ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে মামলা

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কয়েকশ গ্রাহক ও সাব-এজেন্টের কাছ থেকে ‎বিমানের টিকিট দেওয়ার কথা বলে অগ্রিম টাকা নিয়ে প্রতারণার অভিযোগে অনলাইনভিত্তিক ট্রাভেল প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে প্রায় ৩৪ কোটি ৬৯ লাখ টাকার মানিলন্ডারিং মামলা করেছে।

‎সোমবার (১৩ জুলাই) সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, শনিবার (১১ জুলাই) ফাইনান্সিয়াল ক্রাইম ইউনিটের অনুসন্ধানের ভিত্তিতে রাজধানীর মতিঝিল থানায় সাতজনের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‎আসামিদের মধ্যে রয়েছেন ফ্লাইট এক্সপার্টের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সালমান বিন রশিদ শাহ সায়েম, প্রেসিডেন্ট এম এ রশিদ শাহ সম্রাট, তিন পরিচালক, হেড অব ফাইন্যান্স মো. সাকীব হোসেন ও সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেসের স্বত্বাধিকারী মোতাহের হোসেন।

২০১৬ সালে যাত্রা শুরু করা এ প্রতিষ্ঠানটি অস্বাভাবিক মূল্যছাড়ের ঘোষণা দিয়ে বিভিন্ন সময় গ্রাহক ও সাব-এজেন্টদের কাছ থেকে অগ্রিম অর্থ সংগ্রহ করলেও অনেক ক্ষেত্রে টিকিট সরবরাহ করেনি। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ২০২৫ সালের ১ আগস্ট দেশত্যাগ করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে জমা হওয়া অর্থ অন্য অ্যাকাউন্টে স্থানান্তর, উত্তোলনের মাধ্যমে টাকার উৎস ও মালিকানা গোপনের চেষ্টা করা হয়েছে। একই সঙ্গে অর্থ আত্মসাতেরও প্রমাণ পেয়েছে সিআইডি।
‎সংস্থাটি জানায়, প্রাথমিক অনুসন্ধানে ৩৪ কোটি ৬৯ লাখ ৩১ হাজার ৯০ টাকা মানিলন্ডারিং করা হয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সওজে প্রকৌশলী আজাদ রহমানের সিন্ডিকেটের দাপট

৩৫ কোটি টাকার মানিলন্ডারিংয়ের অভিযোগে ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ০২:২৬:০৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬