ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মিসরের বিপক্ষে জয়ের পর কেন কেঁদেছিলেন মেসি? নিজ দলের কর্মীদের পেটালেন মমতা পোষা পাখি মরে যাওয়ায় কান্না, শাসন করায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে নিহত বড় ভাই মির্জাপুরে মাদকবিরোধী অভিযানে গাঁ’জা গাছ ও ই’য়া’বা উদ্ধার চীফ হুইপ নুরুল ইসলাম মনির সাথে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় টাঙ্গাইলে ‘সবুজ পৃথিবী’র ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? প্রাথমিক স্বাস্থ্যসেবা সবার জন্য বিনামূল্যে থাকবে: সমাজকল্যাণমন্ত্রী ঢাকার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বৃহস্পতিবার সুরের জাদুতে মিশরে মঞ্চ মাতাবেন শাকিরা

সুরের জাদুতে মিশরে মঞ্চ মাতাবেন শাকিরা

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • ৫০৮ বার পড়া হয়েছে

প্রায় দুই দশকের বিরতি শেষে আবারও মিশরের ঐতিহাসিক গিজার পিরামিডে কনসার্ট করতে যাচ্ছেন বিশ্বখ্যাত লাতিন পপ তারকা শাকিরা। আগামী ২৮ নভেম্বর বিশ্ব ঐতিহ্যের অন্যতম এই প্রতীকী ভেন্যুতে অনুষ্ঠিত হবে তার বহুল প্রতীক্ষিত কনসার্ট। এর আগে ২০০৭ সালে একই স্থানে পারফর্ম করেছিলেন এই কলম্বিয়ান সুপারস্টার।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বিনোদন প্রতিষ্ঠান ভেঞ্চার লাইফস্টাইল-এর আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই মেগা কনসার্ট। এর আগে প্রতিষ্ঠানটি জেনিফার লোপেজ, জন লিজেন্ড, কেটি পেরি এবং ডেমি লোভাটোর মতো বিশ্বখ্যাত শিল্পীদের মধ্যপ্রাচ্যে কনসার্টের আয়োজন করেছে।

বর্তমানে নতুন অ্যালবাম এবং বিশ্বব্যাপী আলোচিত ‘লাস মুজেরেস ইয়া নো লোরান’ অ্যালবামকে ঘিরে বিশ্ব সফরে ব্যস্ত সময় পার করছেন শাকিরা। তিন দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক সংগীতাঙ্গনে সফল এই শিল্পী বিশ্বজুড়ে ৯৫ মিলিয়নেরও বেশি রেকর্ড বিক্রি করেছেন। তার ঝুলিতে রয়েছে একাধিক গ্র্যামি এবং লাতিন গ্র্যামি পুরস্কার।

মিশরে প্রত্যাবর্তন নিয়ে এক বিবৃতিতে শাকিরা বলেন, আমি মিশরের গিজার পিরামিডে পারফর্ম করতে পেরে অত্যন্ত আনন্দিত। আমি আপনাদের সবাইকে ভালোবাসি। তার এই ঘোষণার পর থেকেই মিশরের দর্শক এবং বিশ্বের বিভিন্ন দেশের ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস তৈরি হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, গিজার পিরামিডে শাকিরার এই প্রত্যাবর্তন চলতি বছরের অন্যতম আলোচিত আন্তর্জাতিক সংগীত আয়োজনে পরিণত হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিসরের বিপক্ষে জয়ের পর কেন কেঁদেছিলেন মেসি?

সুরের জাদুতে মিশরে মঞ্চ মাতাবেন শাকিরা

আপডেট সময় ০৭:৩৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬