সংবাদ শিরোনাম ::
পাসপোর্ট অফিসে এক গ্রাম থেকে ১১২ জন নিয়োগের অভিযোগ দুর্নীতির অভিযোগে ডিএসসিসির প্রধান প্রকৌশলী বোরহানের বিরুদ্ধে তদন্তের নির্দেশ জুলাইকে ব্যঙ্গ করে ফেসবুক পোস্ট, বিইউবিটি কর্মকর্তা বরখাস্ত আমির খানের তৃতীয় স্ত্রী গৌরী স্প্র্যাটের সম্পদের পরিমাণ কত? উদ্যোক্তা ও সমিতির সদস্যদের মাঝে ঋণ বিতরণ, গোপালগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ইসিতে এনআইডির জরুরি সেবা বন্ধ প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ রাজশাহীতে অফিসেই সংসার পেতেছেন যুব উন্নয়ন কর্মকর্তা শরীফুল ইসলাম মুগদায় ‘কিটুবাজার ডটকম’এর আড়ালে ভেজাল ওষুধের কারখানার সন্ধান গণপূর্তের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসানের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ড ও দুর্নীতির বিস্তর অভিযোগ

দেশ ছাড়ছেন দুদকের চার্জশিটভুক্ত আসামি মামুন

দেশ ছাড়ছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চার্জশিটভুক্ত আসামি এবং বিসিএস ২৭তম ব্যাচের অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডারের কর্মকর্তা জি এম মামুনুর রশিদ। ইতোমধ্যেই এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের অডিট বিভাগের অফিস আদেশ অনুযায়ী, রোববার (৫ জুলাই) রাতের মধ্যে তার বাংলাদেশ ত্যাগের কথা রয়েছে। গত ৪ জুন ওই আদেশ জারি করা হয়।

আদেশে যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশ মিশনের অডিটে অংশ নিতে তার বহির্গমনসংক্রান্ত সব কাগজপত্র ২৪ জুলাইয়ের মধ্যে জমা দিতে বলা হয়েছে। ইতিমধ্যেই তিনি দেশত্যাগের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন।

৪ জুন জারি করা অর্থ মন্ত্রণালয়ের অডিট বিভাগের অফিস আদেশ অনুযায়ী, রোববার (৫ জুলাই) রাতের মধ্যে জি এম মামুনুর রশিদের বাংলাদেশ ত্যাগের কথা রয়েছে।
রেল মন্ত্রণালয়ের সহকারী পরিচালক (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালনকালে ২০১২ সালে রেলওয়ের কর্মচারী নিয়োগে অনিয়ম এবং রেল প্রকল্পে দুর্নীতির অভিযোগে দায়ের করা দুদকের মামলায় তিনি অভিযুক্ত হন।

২০১২ সালে রেলওয়ের কর্মচারী নিয়োগে অনিয়ম এবং রেল প্রকল্পে দুর্নীতির অভিযোগে দায়ের করা দুদকের মামলায় তিনি অভিযুক্ত হন।
অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের ১১ নভেম্বর জাপানে তার দাপ্তরিক সফর আটকে দেয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। ফলে সিএজির ১৫ জন কর্মকর্তার মধ্যে শুধু তিনিই যেতে পারেননি। পরে দুদকের মামলা চলমান থাকায় সরকারের পক্ষ থেকে তার পাসপোর্ট ফ্রিজ করা হয়।

২০২৪ সালের ১১ নভেম্বর জাপানে তার দাপ্তরিক সফর আটকে দেয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। ফলে সিএজির ১৫ জন কর্মকর্তার মধ্যে শুধু তিনিই যেতে পারেননি।
ডাকের গাড়িতে বিলির ব্যবসা, আমের বদলে চলছে ই-কমার্সের পার্সেল
এরপর ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি দুদক তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। এখনও সেটির নিষ্পত্তি হয়নি। এর মধ্যেই যুক্তরাজ্যের বার্মিংহামের উদ্দেশে দেশত্যাগের প্রস্তুতি সম্পন্ন করেছেন তিনি।

২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি দুদক তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। এখনও সেটির নিষ্পত্তি হয়নি।
বর্তমানে তিনি ক্যান্টনমেন্ট এলাকার এফসি আর্মি পে-১ কার্যালয়ে কর্মরত রয়েছেন।

অডিট ভবনের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা বলেন, ‘মিশনের অডিটের কাজে বার্মিংহামে যাওয়ার আড়ালে তিনি নিরাপদে দেশত্যাগের প্রস্তুতি নিচ্ছেন। বিদেশ সফরের সুযোগ কাজে লাগিয়ে যুক্তরাজ্যে স্থায়ীভাবে থেকে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার। একবার দেশ ছাড়তে পারলে তিনি আর ফিরবেন না।’

ওই কর্মকর্তা জানান, বার্মিংহামে জি এম মামুনুর রশিদের ছোট বোন থাকেন। তার অভিযোগ, অবৈধভাবে পাচার করা অর্থে সেখানে মামুনের ছোট বোনের নামে বাড়ি কেনা হয়েছে। তবে অর্থ পাচার বা বাড়ি কেনার বিষয়ে কোনো তথ্য-প্রমাণ যাচাই করতে পারেনি।

যুক্তরাজ্য যাওয়ার বিষয়ে জানতে চাইলে জি এম মামুনুর রশিদ বলেন, ‘বার্মিংহামের বাংলাদেশ মিশনের অডিটের জন্য লন্ডন যাচ্ছি। দেশ ছেড়ে পালানোর কোনো কারণ নেই। আমার স্ত্রী-সন্তান সবাই বাংলাদেশে। আমি কেন বিদেশে পালিয়ে যাব?’

বিপিসির আহম্মদুল্লাহর ঢাকায় বহুতল ভবন, গ্রামে ডুপ্লেক্স বাড়ি
এর আগে জাপান সফর আটকে দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আমি সরকারি কর্মকর্তা হলেও সাধারণ নাগরিক হিসেবে নথিভুক্ত হওয়ায় ওই ঘটনা ঘটে।’

জি এম মামুনুর রশিদ ২০২৪ সালের ৭ অক্টোবর এফসি আর্মি পে-১ কার্যালয়ে অর্থ নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি বিসিএস (নিরীক্ষা ও হিসাব) ক্যাডারের ২৭তম ব্যাচের কর্মকর্তা। ২০০৮ সালের ১৬ নভেম্বর বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু হয়।

দীর্ঘ কর্মজীবনে তিনি বাণিজ্যিক অডিট অধিদপ্তরের উপপরিচালক, ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট একাডেমির (ফিমা) পরিচালক এবং এসএফসি (এয়ার) কার্যালয়ের যুগ্ম অর্থ নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
জি এম মামুনুর রশিদের স্ত্রী সেরিনা আক্তার বিসিএস (তথ্য) ক্যাডারের কর্মকর্তা। তাদের দুটি সন্তান রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাসপোর্ট অফিসে এক গ্রাম থেকে ১১২ জন নিয়োগের অভিযোগ

দেশ ছাড়ছেন দুদকের চার্জশিটভুক্ত আসামি মামুন

আপডেট সময় ০১:১৭:০৮ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬