সংবাদ শিরোনাম ::
একটি ঘরের অপেক্ষায় অসহায় রাসেল মন্ডল পরিবার-প্রতিবন্ধী মেয়েকে নিয়ে মানবেতর জীবন ১৬ জুলাইকে ‘শহীদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত : মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ডেটার স্বাধীনতা ও আস্থা বাড়াতে হবে : পরিকল্পনামন্ত্রী ব্রাজিল-নরওয়ে ম্যাচে কে জিতবে, নির্ধারণ করবেন গ্যাব্রিয়েল-হালান্ড! শাওনের ফেসবুক আইডি উধাও মিয়ানমার সীমা‌ন্তে নজরদা‌রি বা‌ড়ানো হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী চলতি সপ্তাহে ৫ জেলায় বন্যার পূর্বাভাস গঙ্গাচড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল এইচএসসি পরীক্ষার্থীর পাথরঘাটায় ৩৫০ শিক্ষার্থীর মাঝে চারা গাছ বিতরণ করলেন জেলা প্রশাসক কুয়েতে অবৈধভাবে নারী গৃহকর্মী পাঠানো দালাল চক্র নিয়ে দূতাবাসের সতর্কতা

বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে বিশ্বমঞ্চ কাঁপানো মেসি-রোনালদোদের রহস্য ফাঁস

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৪:৪৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • ৫১৬ বার পড়া হয়েছে

একসময় মনে করা হতো, ত্রিশের ঘর পেরোলেই একজন ফুটবলারের ক্যারিয়ার শেষের পথে। কিন্তু সেই ধারণা বদলে দিয়েছেন লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদোরা। চল্লিশের কাছাকাছি কিংবা চল্লিশ পেরিয়েও তারা বিশ্বমঞ্চে সমান কার্যকর। চেলসি ও যুক্তরাষ্ট্র নারী ফুটবল দলের কিংবদন্তি কোচ এমা হেইসের মতে, আধুনিক ফিটনেস, বিজ্ঞানসম্মত প্রস্তুতি এবং অসাধারণ ফুটবল বুদ্ধিমত্তাই তাদের দীর্ঘ ক্যারিয়ারের মূল রহস্য। এমনকি তাদের সামনে আরও একটি বিশ্বকাপ খেলার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।

চলতি ২০২৬ বিশ্বকাপে ৩৯ বছর বয়সী মেসি আর্জেন্টিনার হয়ে এবং ৪১ বছর বয়সী রোনালদো পর্তুগালের হয়ে নেতৃত্ব দিচ্ছেন দারুণভাবে। বয়স বাড়লেও পারফরম্যান্সে তার প্রভাব পড়েনি বললেই চলে।

মেসি ও রোনালদোর দীর্ঘ ক্যারিয়ারের অন্যতম বড় কারণ হিসেবে এমা হেইস উল্লেখ করেছেন তাদের অসাধারণ পজিশনিং ও ফুটবল বুদ্ধিমত্তাকে। তার মতে, একজন বিশ্বমানের ফরোয়ার্ডের জন্য সবসময় দৌড়ে বেড়ানোর চেয়ে সঠিক সময়ে সঠিক জায়গায় থাকা বেশি গুরুত্বপূর্ণ। মেসি এখন কম দৌড়ালেও ম্যাচের গতি বুঝে ফাঁকা জায়গা তৈরি করেন এবং সতীর্থদের সুযোগ করে দেন। অন্যদিকে রোনালদো বক্সের ভেতরে নিখুঁত ফিনিশার হিসেবে এখনো সমান ভয়ংকর।

শৃঙ্খলিত জীবনযাপনও তাদের সাফল্যের বড় কারণ। পরিমিত খাদ্যাভ্যাস, নিয়মিত জিম, বৈজ্ঞানিক রিকভারি এবং কঠোর অনুশীলনের কারণে তারা এখনো সর্বোচ্চ পর্যায়ের ফিটনেস ধরে রেখেছেন। মদ্যপান ও অনিয়ন্ত্রিত জীবন থেকে দূরে থেকে নিজেদের শরীরকে দীর্ঘদিন প্রতিযোগিতার উপযোগী রেখেছেন দুই কিংবদন্তি। একই ধারা অনুসরণ করছেন আর্লিং হালান্ড, কিলিয়ান এমবাপেদের মতো নতুন প্রজন্মের তারকারাও।

দীর্ঘদিনের মেসি বনাম রোনালদো বিতর্ককেও এখন খুব একটা গুরুত্ব দিতে চান না বিশ্লেষকরা। তাদের মতে, ফুটবল বিশ্ব একই সময়ে এমন দুই কিংবদন্তির দীর্ঘ ক্যারিয়ার প্রত্যক্ষ করতে পারছে, এটিই সবচেয়ে বড় সৌভাগ্য। ইউরোপের ফুটবল ছেড়ে এমএলএসে খেললেও মেসির ধার কমেনি। ২০২৫ মৌসুমে তিনি ২৮ ম্যাচে ২৯ গোল করে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন।

চলতি বিশ্বকাপে দ্রুত রেফারিং সিদ্ধান্ত, সময় অপচয় রোধে কড়া নিয়ম এবং বল মাঠে থাকার সময় বৃদ্ধি পাওয়ায় অভিজ্ঞ ফুটবলাররাও নিজেদের দক্ষতা আরও ভালোভাবে কাজে লাগাতে পারছেন। আর সেই সুযোগই সবচেয়ে ভালোভাবে কাজে লাগাচ্ছেন মেসি, রোনালদোর মতো অভিজ্ঞ তারকারা।

সূত্র: গার্ডিয়ান

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একটি ঘরের অপেক্ষায় অসহায় রাসেল মন্ডল পরিবার-প্রতিবন্ধী মেয়েকে নিয়ে মানবেতর জীবন

বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে বিশ্বমঞ্চ কাঁপানো মেসি-রোনালদোদের রহস্য ফাঁস

আপডেট সময় ০৪:৪৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬