ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ অনুমতি ছাড়া বিশ্ববিদ্যালয়ের নাম, লোগো ও পরিচিতিচিহ্ন ব্যবহারে নিষেধাজ্ঞা ববি প্রশাসনের বিলবিলাস আব্দুর রশীদ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন মাহফুজুর রহমান সবুজ শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গোপালগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় বাড়ছে নজরদারি এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা পাল্টে যাবে: অর্থমন্ত্রী বালিয়াডাঙ্গীতে বাড়িতে ঢুকে হায়নার হামলা, বৃদ্ধাসহ আহত ৫ পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ২ ভারতীয় গরু আটক বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ও সমাবেশ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে খড়ের স্তূপের নিচে ১৯টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার

ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ দেশটির জনগণকে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) ট্রাম্পকে পাঠানো ওই চিঠিতে বাংলাদেশের গণতান্ত্রিক ও উন্নয়ন যাত্রায় যুক্তরাষ্ট্রকে বিশ্বস্ত বন্ধু ও গুরুত্বপূর্ণ অংশীদার বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

চিঠিতে তারেক রহমান বলেন, ‘স্বাধীনতার পর থেকে যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক ও উন্নয়নমূলক যাত্রায় এক মূল্যবান বন্ধু ও গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে পাশে রয়েছে। বিগত পাঁচ দশকে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, প্রতিরক্ষা এবং ব্যাপক জনগণের সম্পর্ক অন্তর্ভুক্ত হয়ে একটি শক্তিশালী ও বহুমুখী অংশীদারি বিকশিত হয়েছে।’

সরকারপ্রধান বলেন, ‘বর্তমানে আমরা দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন একটি অধ্যায়ে প্রবেশ করেছি, যেখানে চলতি বছরের শুরু থেকে বাণিজ্য, জ্বালানি সহযোগিতা এবং বিনিয়োগের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এ ছাড়া রোহিঙ্গা সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থন ও উদারতার জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ।

চিঠিতে আগামী দশকগুলোয় যুক্তরাষ্ট্র মহত্ত্বের পথে আরো এগিয়ে যাবে, এমনটা প্রত্যাশা করে তারেক রহমান বলেন, ‘বাংলাদেশ সরকার ও আমি দুই দেশের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রগুলোয় অংশীদারিকে আরো শক্তিশালী ও গভীর করতে আপনার ও মার্কিন প্রশাসনের সঙ্গে কাজ করে যাব।
এই আনন্দময় উপলক্ষে আমি আপনার সুস্বাস্থ্য, দীর্ঘ জীবন ও অব্যাহত সাফল্য এবং যুক্তরাষ্ট্রের বন্ধুসুলভ জনগণের জন্য স্থায়ী শান্তি, সমৃদ্ধি ও সুখ কামনা করছি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আপডেট সময় ০৮:২১:৪৩ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬