সংবাদ শিরোনাম ::
‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উদযাপন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী গোয়াইনঘাটে ইউনিয়ন ট্যাক্সের নামে বিড়ম্বনা, সদর ইউনিয়নের ইজারাদারের চাঁদাবাজিতে অতিষ্ঠ শ্রমিক ও ব্যবসায়ীরা কিয়েভে বিভীষিকার রাত, রাশিয়ার হামলায় ১৩ জনের মৃত্যু থমকে আছে উত্তরবঙ্গের ভাগ্যবদলের মেগা প্রজেক্ট তিস্তা মহাপরিকল্পনা রাজধানীর কলাবাগানে সেপটিক ট্যাংকের গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৩ ৪০ ডিগ্রি গরমেও রাজপথ ছাড়েনি ‘ককরোচ’ বিক্ষোভকারীরা, টানা আন্দোলনে উত্তপ্ত ভারত   মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমানকালের মূল্যবোধ : প্রধানমন্ত্রী খামেনির জানাজায় অংশ নিতে ঢাকা ছাড়লেন স্পিকার পেনাল্টি নিয়ে ইংল্যান্ড-কঙ্গো ম্যাচে বিতর্ক কেন?

৪৮ বছরে যা হয়নি, সেটা ৮ বছরে দুইবার করল বেলজিয়াম

ক্রীড়া ডেস্ক
বেলজিয়ামের মাত্র তিনটি বিশ্বকাপ লাগল এমন এক প্রত্যাবর্তনের পুনরাবৃত্তি করতে, যেটা আগের ৪৮ বছরে কেউই করেনি। ২০১৮ সালে ঘুরে দাঁড়িয়ে জাপানকে ৩-২ গোলে হারিয়েছিল, গতকাল আবারও দুই গোলে পিছিয়ে থেকে নকআউটে জিতল বেলজিয়ান দল।

সেনেগাল ২-০ গোলে এগিয়ে ছিল। কিন্তু নির্ধারিত সময়ে তিন মিনিটের মধ্যে দুটি গোল করে বেলজিয়াম অতিরিক্ত সময়ে ৩-২ এ ম্যাচ জেতে। প্রথমার্ধে হাবিব দিয়ারা সেনেগালকে এগিয়ে দেন। বিরতির পর ইসমাইলা সার লিড বাড়ান। শেষ কয়েক মিনিট পর্যন্ত আফ্রিকান দেশটি এগিয়ে ছিল। তারপর রোমেলু লুকাকু গোল শোধ দেন এবং ইউরি টিয়েলম্যানস সমতা ফেরান। অতিরিক্ত সময়ের স্টপেজ টাইমে ভিএআরে পেনাল্টি পেয়ে জয়সূচক গোল করেন টিয়েলম্যানস, যা বিশ্বকাপ ইতিহাসে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় প্রত্যাবর্তনের ঘটনা।

এই ম্যাচ ফিরিয়ে এনেছে ৮ বছর আগের স্মৃতি। ২০১৮ সালে শেষ ষোলোতে বেলজিয়ামই লিখেছিল সেই গল্প। ওইবার জাপান ২-০ গোলে এগিয়ে ছিল। কিন্তু জান ভারটনঘেন ও মারোনে ফেলাইনি সমতা ফেরান এবং নাসের চাডলি ৪৯তম মিনিটে জয়সূচক গোল করেন। ওই ম্যাচের আগে নকআউট পর্বে এমন প্রত্যাবর্তন হয়েছিল ১৯৭০ সালে, যখন কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের কাছে ২-০ গোলে পিছিয়ে পড়া পশ্চিম জার্মানি ৩-২ গোলে জিতেছিল।

তারপর গত ১৪ আসরের মধ্যে সবশেষ তিনটিতেই দুইবার এই কীর্ত গড়ল বেলজিয়াম। এই দুটি ম্যাচের মধ্যে পার্থক্য হলো একটিতে খেলা শেষ হয়েছে নির্ধারিত সময়ে, আরেকটিতে অতিরিক্ত সময়ে।

বিশ্বকাপ ইতিহাসে ৯টি নকআউট ম্যাচে কোনো দল দুই গোলে পিছিয়ে থেকে জিতেছে। এর মধ্যে আছে ১৯৩৮ সালে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। ১৯৫৪ সালে অস্ট্রিয়া, ১৯৬৬ সালে পর্তুগালও এভাবে ঘুরে দাঁড়িয়ে জিতেছিল। তবে দুই দলই তিন গোলে পিছিয়ে ছিল। বেলজিয়াম প্রথম দল হিসেবে অল্প সময়ের ব্যবধানে দুইবার এই কীর্তি গড়ল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উদযাপন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৪৮ বছরে যা হয়নি, সেটা ৮ বছরে দুইবার করল বেলজিয়াম

আপডেট সময় ১১:২৫:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬