ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত বহাল

বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনে প্রশাসক নিয়োগের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি ইমরুল কায়েশের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

বাণিজ্য মন্ত্রণালয় বলছে, বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন বাণিজ্য মন্ত্রণালয়ের লাইসেন্সপ্রাপ্ত সংগঠন। তাই বাণিজ্য সংগঠন আইন, বিধিমালা ও সংঘবিধি মোতাবেক নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের বাধ্যবাধকতা রয়েছে। সংগঠনটির অডিট রিপোর্ট ও নির্বাচনের কোনো কাগজপত্র নথিতে পায়নি মন্ত্রণালয়।

আদেশে বলা হয়, নির্বাচনকে কেন্দ্র করে ২০০৭-০৮ সালে পক্ষে-বিপক্ষে আদালত ও এফবিসিসিআই আর্বিট্রেশন ট্রাইব্যুনালে ১২টি মামলা হয়। মামলাগুলো চূড়ান্ত নিষ্পত্তি হওয়ায় বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন কার্যক্রমে বর্তমানে আইনগত বাধা বা প্রতিবন্ধকতা নেই। তাই বাণিজ্য মন্ত্রণালয় প্রশাসক নিয়োগ দিয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত বহাল

আপডেট সময় ১২:০৩:২০ অপরাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২