ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

২০০ পর্বে ‘শারীরিক শিক্ষা’

দুইশত পর্বের মাইলফলক স্পর্শ করছে মাছরাঙা টেলিভিশনের দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক ‘শারীরিক শিক্ষা’। প্রতি রবি, সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচারিত হচ্ছে নাটকটি। আগামীকাল (৯ জানুয়ারি) সোমবার প্রচারিত হবে এর ২০০তম পর্ব।

খায়রুল পাপনের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, মারজুক রাসেল, নিশাত প্রিয়ম, নাদিয়া মীম, মুকিত জাকারিয়া, তানজিম অনিক, সহিদ-উন-নবী, সায়েম সালেক, অপু, আনোয়ার, হারুন রশীদ, আইরিন আফরোজ, সাদিয়া তানজিন, আফ্রি সেলিনা প্রমুখ। বর্তমান সময়ের আলোচিত এই ধারাবাহিকের গল্প ব্যায়ামাগারে শারীরিক অনুশীলন করতে আসা কিছু মানুষের, যাদের জীবনের অন্যতম অপরিহার্য বিষয় ‘শারিরীক শিক্ষা’। শরীর গঠন করা নিয়েই তাদের ধ্যান, জ্ঞান, মনন সবকিছু।

‘সাকিব জিমের সব চেয়ে পুরনো সদস্য। সুদর্শন এবং ভদ্র কিন্তু বেকার। সারাদিন জিম করে আর বাবার টাকা ওড়ায়। জিমের সব মেয়েরা তার ওপর ফিদা। এ নিয়ে খুব বিরক্ত জিমের ট্রেইনার শামস। তাকে সবাই ভাইয়া বলে। মেয়েরা ভাইয়া ডাকলেই যেন শামসের কলিজাটা পুড়ে যায়। শশী জিমে আসে শুধু সেলফি তোলার জন্য, আর টিকটক বানানোর জন্য। জিমে নতুন জয়েন করে রাইজিং স্টার সায়েম। সামনেই তার নতুন ফিল্মের সাইনিং, জিমে সে খুব নায়ক হয়ে থাকার চেষ্টা করে তবে কেউ তাকে খুব একটা পাত্তা দেয় না’-এভাবেই।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

২০০ পর্বে ‘শারীরিক শিক্ষা’

আপডেট সময় ০১:২১:১৬ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩