সংবাদ শিরোনাম ::
সাবেক ভূমিমন্ত্রীর ভাই আনিসুজ্জামান ও স্ত্রীর বিলাসবহুল ৩ সম্পদের মালিকানা বদল নিয়ে প্রশ্ন গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে নকল নবীশ গিয়াসের বিরুদ্ধে কমিশন আদায় ও হয়রানির অভিযোগ দুর্নীতির অভিযোগের মধ্যেই কাস্টমস কর্মকর্তা শামীমের পদোন্নতি ঘিরে বিতর্ক শুধু রংপুর কেন্দ্রীয় কারাগারের কারাক্যান্টিন থেকেই প্রতি মাসে ৫ লাখ টাকা গুনে গুনে নেন ডিআইজি মোঃ কামাল ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ রঞ্জিত দে’র বিরুদ্ধে পানামা পেপারসে নাম, ১২১ কোটি টাকা পাচারের অভিযোগে মামলা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ এবার বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন আমের জেলা চাঁপাইনবাবগঞ্জে এবার “ড্রাই আনারস” এর চমক! কৃষি শিল্পে নতুন বিপ্লব ৬ মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স, মিলল ৪৩ বস্তা টাকা

ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফুল ফান্ডেড স্কলারশিপ পেলেন বেরোবি শিক্ষক

যুক্তরাষ্ট্রের অন্যতম বিখ্যাত বিদ্যাপীঠ ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (এফআইইউ) ফুল ফান্ডেড স্কলারশিপসহ পিএইচডি করার সুযোগ পেয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহকারি অধ্যাপক মো. মুজাহিদুল ইসলাম।
 আগামী ২০২৬ সালের আগস্ট মাস থেকে তিনি বিশ্ববিদ্যালয়টির ‘পাবলিক অ্যাফেয়ার্স’ বিষয়ে তার পিএইচডি গবেষণা শুরু করবেন।উচ্চশিক্ষার এই গৌরবময় অর্জনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী মহলে আনন্দের জোয়ার বইছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মো. মুজাহিদুল ইসলাম এর আগেও উচ্চশিক্ষায় সাফল্যের স্বাক্ষর রেখেছেন। তিনি ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী ‘ইউনিভার্সিটি অব সাসেক্স’ থেকে অত্যন্ত কৃতিত্বের সাথে ‘জলবায়ু পরিবর্তন, উন্নয়ন ও পলিসি’ (Climate Change, Development and Policy) বিষয়ে এমএসসি ডিগ্রি অর্জন করেন।
 যুক্তরাজ্যে অর্জিত সেই জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের খ্যাতনামা ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সম্পূর্ণ সরকারি অর্থায়নে (ফুল ফান্ডেড) পিএইচডি গবেষণাসর জন্য মনোনীত হয়েছেন।
নিজের এই অর্জনে অনুভূতি প্রকাশ করে লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মুজাহিদুুল ইসলাম বলেন, উচ্চশিক্ষার এই সুযোগ আমার জন্য অত্যন্ত আনন্দের এবং গর্বের। জলবায়ু পরিবর্তন ও পাবলিক অ্যাফেয়ার্স নিয়ে কাজ করার যে স্বপ্ন আমার ছিল, এই পিএইচডি প্রোগ্রামটি তা পূরণে বড় ভূমিকা রাখবে। আমি আমার গবেষণা শেষে অর্জিত জ্ঞান দেশের কল্যাণে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে চাই।
শিক্ষকের এই সাফল্যের কথা লোক প্রশাসন বিভাগের একাধিক শিক্ষার্থীর সাথে কথা বললে তার জানান, একজন শিক্ষকের এমন আন্তর্জাতিক অর্জন বিভাগের শিক্ষার্থীদের গবেষণার প্রতি আগ্রহ বহুগুণ বাড়িয়ে দেয়। স্যার মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে সফলভাবে তার গবেষণা শেষ করুন এবং বেরোবি’র নাম উজ্জ্বল করুন—এটাই আমাদের কামনা।
তারা আরো বলেন, মুজাহিদ স্যার শুধু একজন ভালো শিক্ষকই নন, একজন চমৎকার মেন্টরও। উচ্চশিক্ষার জন্য কীভাবে প্রস্তুতি নিতে হয়, তা তিনি আমাদের সবসময় গাইড করেন। স্যারের এই সাফল্য আমাদের মতো যারা ভবিষ্যতে বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখে, তাদের নতুন করে পথ দেখাবে।
বিশ্বসেরা ২% গবেষকের তালিকায় থাকা দুর্যোগ ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আবু রেজা মো. তৌফিকুল বলেন, আমার প্রিয় সহকর্মী মো. মুজাহিদুল ইসলাম আগামী জুলাই মাসে যুক্তরাষ্ট্রের স্বনামধন্য ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে বৃত্তি নিয়ে পিএইচডি গবেষণার উদ্দেশ্যে যাত্রা করছেন। তিনি দীর্ঘদিন ধরে আমার সঙ্গে জলবায়ু পরিবর্তন, জলবায়ু শাসনব্যবস্থা ও টেকসই উন্নয়ন বিষয়ে গবেষণা ও পেশাগত কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। তাঁর এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর গবেষণা ও জ্ঞানচর্চার ক্ষেত্রেও একটি অনুপ্রেরণামূলক মাইলফলক। তাঁর এই অসাধারণ সাফল্যে আন্তরিক অভিনন্দন জানাই এবং নতুন গবেষণা যাত্রার জন্য জানাই শুভকামনা। আশা করি, তাঁর গবেষণা ভবিষ্যতে বাংলাদেশসহ বৈশ্বিক পর্যায়ে জলবায়ু নীতি ও টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তাঁর একাডেমিক অভিযাত্রা সফল ও সমৃদ্ধ হোক।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক ভূমিমন্ত্রীর ভাই আনিসুজ্জামান ও স্ত্রীর বিলাসবহুল ৩ সম্পদের মালিকানা বদল নিয়ে প্রশ্ন

ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফুল ফান্ডেড স্কলারশিপ পেলেন বেরোবি শিক্ষক

আপডেট সময় ১১:৪৭:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬