ঢাকা ১০:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইসিটি আইনে সাজা দেওয়ার হুমকির অভিযোগ ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে পবিপ্রবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার অভিবাসন ব্যয় কমা‌তে কাজ কর‌ছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলো দ্রুতগতির রেল নেটওয়ার্কের আওতায় আসবে: রেলমন্ত্রী জুলাই শহীদদের স্বপ্নের দেশ গড়তে প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ‘১০০ হর্ন’ লাগানো বাইকারের মোটরসাইকেল জব্দ করল পুলিশ এ বছর নাও হতে পারে বিপিএল : তামিম থামেনি স্বপ্ন, ৪৫ বছর বয়সে এসএসসি পাস করলেন কাঠমিস্ত্রি নাসিমুল ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ১২৪ কেজি গাঁ’জা ও ১০০ পিস ইয়াবা জব্দ, আটক ১

বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

বরগুনার তালতলী উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. ফজলুল হক বাচ্চুর বিরুদ্ধে জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
২৫ জুন বৃহস্পতিবার  বরগুনা সিনিয়র স্পেশাল ট্রাইবুনাল-১ আদালতে দূর্নীতি দমন আইনে এ মামলা দায়ের করেন একই ইউনিয়নের অপর এক ইউপি সদস্য মুহাম্মদ রেদওয়ান উল্লাহ। মামলাটি আদালতের বিচারক সাইফুর রহমান আমলে নিয়ে আগামী ০৩ সেপ্টেম্বরের মধ্যে দুর্নীতি দমন কমিশন পটুয়াখালীকে তদন্তের নির্দেশ দেন।
মামলার আসামি মো. ফজলুল হক বাচ্চু কড়ইবাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ১ নম্বর প্যানেল চেয়ারম্যান। মামলার বাদী মুহাম্মদ রেদওয়ান উল্লাহ একই ইউনিয়নের ইউপি সদস্য।
মামলার অভিযোগে জানা গেছে, বঙ্গোপসাগর ও নদ-নদীতে জাটকা ইলিশ আহরণ থেকে বিরত থাকা বরগুনার তালতলী উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের জেলেদের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে চলতি বছরের ৩ মার্চ ও ২ এপ্রিল জারি করা পৃথক দুটি স্মারকে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল ও মে এই চার মাসের জন্য মোট ৬৬ টন ৮৮০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়। কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় জাটকা আহরণ থেকে বিরত থাকা জেলে পরিবারের মাঝে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় চাল বিতরণের দায়িত্ব লিখিতভাবে দেওয়া হয় ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো. ফজলুল হক বাচ্চুকে। পরে গত ১০ এপ্রিল ইউনিয়নের নিবন্ধিত ৭৬৫ জন জেলের মাঝে ৮০ কেজি করে মোট ৬১ টন ২০০ কেজি চাল বিতরণ করা হলেও অবশিষ্ট ৫ টন ৬৮০ কেজি চাল আত্মসাৎ করা হয়েছে।
মামলায় বাদী আরও উল্লেখ করেন, দায়িত্বপ্রাপ্ত জনপ্রতিনিধি হয়েও অভিযুক্ত ইউপি সদস্য সাধারণ মানুষের জন্য বরাদ্দকৃত খাদ্য সহায়তা আত্মসাৎ করেছেন। এ ঘটনায় ইউনিয়ন পরিষদের একাধিক সদস্য গত ২২ এপ্রিল বরগুনা জেলা প্রশাসক, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, বরিশাল বিভাগীয় পরিচালক এবং পটুয়াখালী সমন্বিত আঞ্চলিক কার্যালয়ে রেজিস্ট্রি ডাকযোগে লিখিত অভিযোগ করেন। পরে গত ৪ জুন দুদকের বরিশাল বিভাগীয় কার্যালয়ে আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠানো হলেও কোনো প্রতিকার পাননি বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে মামলার আসামি মো. ফজলুল হক বাচ্চু বলেন, “আমার বিরুদ্ধে আনা চাল আত্মসাতের এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। চাল বিতরণে কোনো ধরনের অনিয়ম হয়নি, নিয়ম মেনেই সব বরাদ্দ বিতরণ করা হয়েছে।”
বাদীপক্ষের আইনজীবী এডভোকেট মো. জিয়াউদ্দিন বলেন, “সরকারি চাল আত্মসাতের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই এই মামলা করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে দুর্নীতি দমন কমিশন পটুয়াখালীকে আগামী তিন সেপ্টেম্বরের মধ্যে তদন্ত শেষ করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। আমরা আশাবাদী, তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য বেরিয়ে আসবে এবং অপরাধী আইনের আওতায় আসবে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইসিটি আইনে সাজা দেওয়ার হুমকির অভিযোগ ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে

বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

আপডেট সময় ০৮:৩০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬