সংবাদ শিরোনাম ::
তালাকের নোটিশের পর শ্বশুরবাড়ি-জামাইপক্ষের বিরোধ, গরু ও মালামাল নেওয়ার অভিযোগ ডিএনসিসির সোহেল মিয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পবিপ্রবিতে ব্যবসায় প্রশাসন, সিএসই ও মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষকদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় বিআইডাব্লিউটিএর প্রকল্প পরিচালক আবুল কালামের দূর্নীতি তেজগাঁও শিল্পাঞ্চল থানার কর্মকর্তা মাহফুজের বিরুদ্ধে নারীকে মারধরের অভিযোগ ১৬তম গ্রেডের কর্মচারী, অথচ কোটি কোটি টাকার সম্পদের মালিক! শফিকুল ইসলামের সম্পদ নিয়ে প্রশ্ন চার্জে লাগিয়ে মোবাইল চালাতে গিয়ে বিস্ফোরণ, প্রাণ গেল মিজানের কমলনগরে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান  আমশিল্প ও ইপিজেড প্রতিষ্ঠায় বিশেষ গুরুত্বের দাবি, প্রস্তাবিত বাজেটকে স্বাগত চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা (দক্ষিণ)-এ অনিয়মের অভিযোগ

কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা (দক্ষিণ)-এ অনিয়মের অভিযোগ

সিন্ডিকেটের কবলে সেবা গ্রহীতারা
কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা (দক্ষিণ)-এর তিনজনের বিরুদ্ধে অনিয়ম, প্রভাব খাটিয়ে ফাইল নিষ্পত্তি এবং অনৈতিক আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে। সেবাগ্রহীতাদের দাবি, একটি প্রভাবশালী চক্রের মাধ্যমে বিভিন্ন ফাইল নিষ্পত্তি ও প্রশাসনিক কার্যক্রমে প্রভাব বিস্তার করা হচ্ছে, যার ফলে ভোগান্তিতে পড়ছেন সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। অভিযোগে যাদের নাম উঠে এসেছে তারা হলেন টুটুল সরকার (উচ্চমান সহকারী), আব্দুল্লাহ আল যুবায়ের (কম্পিউটার অপারেটর) এবং মোঃ আজগর আলী (বহিরাগত ব্যক্তি)। অভিযোগকারীদের ভাষ্য, বর্তমানে কমিশনারের ব্যক্তিগত সহকারী (পিএ) হিসেবে দায়িত্ব পালনকারী টুটুল সরকারের নির্দেশনায় বিভিন্ন ফাইলের কার্যক্রম পরিচালিত হয়।

একই সঙ্গে কম্পিউটার অপারেটর আব্দুল্লাহ আল যুবায়ের এবং বহিরাগত মোঃ আজগর আলীও সংশ্লিষ্ট প্রক্রিয়ায় ভূমিকা পালন করেন বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগীদের দাবি, অফিসজুড়ে একটি অঘোষিত প্রভাববলয় গড়ে উঠেছে, যার মাধ্যমে বিভিন্ন সেবা কার্যক্রমে প্রভাব বিস্তার করা হয়। বর্তমানে আব্দুল্লাহ আল যুবায়ের বন্ড সার্কেল ৩০-৩১ এবং জনপ্রশাসন শাখার দায়িত্বে রয়েছেন। এসব সার্কেলের আওতায় দেশের প্রায় ৩০৬টি বৃহৎ শিল্প প্রতিষ্ঠান রয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কয়েকজন প্রতিনিধি অভিযোগ করেন, কোনো সেবা নিতে আব্দুল্লাহ আল যুবায়েরের কাছে গেলে তিনি মোঃ আজগর আলীর মাধ্যমে টুটুল সরকারের সঙ্গে যোগাযোগ করতে বলেন। এরপর ফাইল নিষ্পত্তি সংক্রান্ত বিষয়ে আর্থিক লেনদেনের প্রস্তাব দেওয়া হয় বলে তারা দাবি করেন। অভিযোগকারীদের মতে, নির্ধারিত অর্থ প্রদান করা হলে ফাইল দ্রুত নিষ্পত্তি করা হয়, অন্যথায় বিভিন্ন জটিলতা ও বিলম্বের সম্মুখীন হতে হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী বলেন, “টুটুল সরকারের বিরুদ্ধে অতীতেও বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছিল। তার নামে কেরানীগঞ্জে বহুতল বাড়ি, ঢাকার বিভিন্ন এলাকায় ফ্ল্যাট ও জমি রয়েছে। দুদকে একাধিক মামলা থাকলেও তিনি প্রকাশ্যেই ঘুষ বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। তার সম্পদের উৎস এবং সম্পত্তি অর্জনের বিষয়েও বিভিন্ন মহলে প্রশ্ন রয়েছে। এছাড়া পদায়ন ও প্রশাসনিক সিদ্ধান্তকে কেন্দ্র করেও আর্থিক লেনদেনের অভিযোগ শোনা যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক সেবাগ্রহীতা জানান, গত ১৩ মে ২০২৬ তারিখে প্রকাশিত ‘এন্টি করাপশন মুভমেন্ট’-এর এক প্রতিবেদনে কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা (দক্ষিণ)-এর কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উত্থাপন করা হয়। প্রতিবেদনে ‘রাফায়েত ফেব্রিক্স’ ও ‘এস ইসলাম হোম অ্যান্ড ফ্যাশন লিমিটেড’ নামের দুটি প্রতিষ্ঠানের রাজস্বসংক্রান্ত অনিয়মের বিষয় উল্লেখ করা হয়েছিল। উক্ত অনিয়মের সাথে সিন্ডিকেট তৈরি করা এই তিন জনের সংশ্লিষ্টতা রয়েছে বলে জানান। এছাড়া অভিযোগ রয়েছে, ফাইলের ধরন অনুযায়ী নির্দিষ্ট হারে অনৈতিক আর্থিক সুবিধা আদায়ের একটি প্রক্রিয়া চালু রয়েছে এবং পুরো বিষয়টি একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে পরিচালিত হয়। এসব অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ সেবাগ্রহীতারা। তারা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং কাস্টমস বন্ড কমিশনারেটে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তবে উত্থাপিত অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তালাকের নোটিশের পর শ্বশুরবাড়ি-জামাইপক্ষের বিরোধ, গরু ও মালামাল নেওয়ার অভিযোগ

কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা (দক্ষিণ)-এ অনিয়মের অভিযোগ

আপডেট সময় ০৩:৪৩:০২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬