ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কসবায় ২৬৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ১ টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় এক গ্রামের শতাধিক পরিবার পানিবন্দী ১৫ দিনের ছুটি নিয়ে ২২ দিন পর কর্মস্থলে ফিরলেন প্রাণিসম্পদ কর্মকর্তা শেয়ারবাজারে বন্ধ কোম্পানির সংখ্যা বেড়ে ৩৫ তারেক রহমানকেও জেআইসি সেলে বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর কালিয়াকৈরে ৪৬ লাখ টাকার সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন রিমঝিম বৃষ্টিতে বর্ষার আনন্দ, পটুয়াখালীতে প্রথমবার ‘বর্ষা উৎসব ১৪৩৩’ অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে নজর কাড়লেন মেয়র প্রার্থী অ্যাডভোকেট বদিউল আলম সুজন একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী ফরিদপুরে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিল স্ত্রী

নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে পক্ষিয়ায়, মাঠে চেয়ারম্যান প্রার্থী ইলিয়াস ভূইয়া

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে গণসংযোগ ও প্রচার-প্রচারণা শুরু করেছেন ইলিয়াস ভূইয়া।
সোমবার (০৮ জুন ২০২৬) তিনি বোরহানগঞ্জ বাজার থেকে আনুষ্ঠানিকভাবে গণসংযোগ কার্যক্রমের সূচনা করেন।
গণসংযোগকালে ইলিয়াস ভূইয়া স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনসেবা ও জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, “পক্ষিয়া ইউনিয়নের মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে চাই। জনগণ সুযোগ দিলে তাদের পাশে থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবো।”
গণসংযোগকালে বলেন, “আপনারা বারবার প্রতারিত হবেন না। আপনাদের মূল্যবান ভোট এমন একজনকে দেবেন, যিনি সবসময় আপনাদের সুখে-দুঃখে পাশে থাকবেন, জনগণের কল্যাণে কাজ করবেন এবং ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে থেকে ইউনিয়নের উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখবেন।”তিনি আরও বলেন, “নির্বাচনের সময় অনেকেই নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চান। কিন্তু নির্বাচনের পর সাধারণ মানুষের খোঁজখবর নেন না। তাই ভোট দেওয়ার আগে প্রার্থীর অতীত কর্মকাণ্ড, জনসম্পৃক্ততা এবং মানুষের প্রতি দায়বদ্ধতা বিবেচনা করা উচিত।”
এ সময় তার সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা বিভিন্ন এলাকায় গণসংযোগে অংশ নেন এবং চেয়ারম্যান পদে তাকে সমর্থন জানান।
উল্লেখ্য, ইলিয়াস ভূইয়া সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক ও বর্তমানে পক্ষিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।দূর দনে দলের জন্য মামলা, হামলার শিকার হয়েছেন। স্থানীয় বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের কারণে ইতোমধ্যে এলাকায় পরিচিতি লাভ করেছেন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের আগাম প্রচার-প্রচারণা শুরু হওয়ায় পক্ষিয়া ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। ইলিয়াস ভূইয়ার এই গণসংযোগ কর্মসূচিও স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কসবায় ২৬৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ১

নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে পক্ষিয়ায়, মাঠে চেয়ারম্যান প্রার্থী ইলিয়াস ভূইয়া

আপডেট সময় ০৭:১৮:১৫ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬