সংবাদ শিরোনাম ::
গাজীপুর সিটি কর্পোরেশনে তথ্য অধিকার আইন তথ্য কর্মকর্তার খেয়াল খুশি মতো চলে বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে বার কাউন্সিলের এমসিকিউ পাস করলেন জাইমা রহমান রংপুরে শিক্ষাঙ্গনে মাদকের থাবা: কিন্ডারগার্টেন স্কুলের তালা ভেঙে রাতভর নেশার আসর ১৫ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত বড়াইগ্রামে ভুয়া জ্বীনের বাদশা ও মাদক-চাঁদাবাজ মুক্ত সমাজ গঠনে সর্বস্তরের জনগণের মানববন্ধন ভারতে সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হাতিবান্ধা সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ করে দিল বিজিবি ও স্থানীয়রা গোপালগঞ্জের কাশিয়ানীতে মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত ত্যাগীদের উপেক্ষা করে কমিটি গঠন’ গঙ্গাচড়ায় এনসিপি নেতাকর্মীদের সংবাদ সম্মেলন

বিসিবির নির্বাচন করবেন না ইশরাক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনের আনুষ্ঠানিক দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। গেল শনিবার (১৬ মে) আসন্ন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন।

১৯২ জন কাউন্সিলর থেকে ১৮৪টি কাউন্সিলরশিপ জমা পড়েছে বিসিবিতে। বেশ কয়েকটি সংস্থা এবং কয়েকটি জেলা থেকে আসেনি কাউন্সিলরশিপ। সবমিলিয়ে ৮টি কম পড়েছে। ব্রাদার্স ইউনিয়ন ক্লাব থেকে বিসিবির কাউন্সিলর হলেও পরিচালনা পর্ষদের নির্বাচন করবেন না প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

আজ সোমবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে ইশরাক বলেন, ‘কাউন্সিলর হিসেবে আমি এখানে থাকবো। কিন্তু আমার বিসিবির বোর্ড অথবা নির্বাচন সংক্রান্ত কোনো কিছুর সাথে আমার কোনো সরাসরি সম্পৃক্ততা এবং সংশ্লিষ্টতা নেই। নির্বাচনের সাথেও নেই। এটা তাদের প্রক্রিয়া তারা করবে। আমি একজন কাউন্সিলর হিসেবে সেদিন ভোটটা দিতে যাবো।’

পরে সাকিব-মাশরাফিকে নিয়ে ইশরাক বলেন, ‘তাদের যদি আসার ইচ্ছা থাকে তারা কি পদক্ষেপ নিয়েছে কি না? যদি আসতে চায় তাহলে জনগণের কাছে এক ধরনের অ্যাপোলজি করা উচিত এবং এরপরে সরকারের কাছে আবেদন করা উচিত। তারপরে সরকার সিদ্ধান্ত নিতে পারে। সরকার তো আগ বাড়িয়ে কাউকে আর নিয়ে আসতে পারে না।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুর সিটি কর্পোরেশনে তথ্য অধিকার আইন তথ্য কর্মকর্তার খেয়াল খুশি মতো চলে

বিসিবির নির্বাচন করবেন না ইশরাক

আপডেট সময় ০৫:৫৯:৪১ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬