নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ভুয়া জ্বীনের বাদশা, মাদক ও চাঁদাবাজ মুক্ত সমাজ গঠনের দাবিতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার জোনাইল বাজারে স্থানীয় সর্বস্তরের জনগণের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সামাজিক অপরাধের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
মানববন্ধনে অংশ নেওয়া সাধারণ মানুষ ও স্থানীয় নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, ভুয়া জিনের বাদশাদের প্রতারণা, মাদকের নীল দংশন এবং চাঁদাবাজি সমাজের তরুণ সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। জোনাইল ইউনিয়নসহ পুরো বড়াইগ্রাম উপজেলাকে এসব সামাজিক ব্যাধি থেকে মুক্ত করতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপের পাশাপাশি সামাজিক প্রতিরোধের কোনো বিকল্প নেই।
সমাজ থেকে ভুয়া জিনের বাদশা, মাদক ব্যবসায়ী এবং চাঁদাবাজদের চিরতরে নির্মূল করতে হবে। এদের পেছনে যারা ইন্ধন জোগাচ্ছে, তাদেরও আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।
ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে এলাকার প্রায় শতাধিক সচেতন নাগরিক ও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি লিয়াকত আলী আলম, জোনাইল ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি নুর মোহাম্মদ নুর আলী, জোনাইল ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক চান্নু মিয়া, বিএনপি নেতা সাইদুল পারভেজ, রান্টু, যুবদল নেতা মনোয়ার হোসেন, বিএনপি নেতা রিপন আহম্মেদ, জোনাইল কলেজের প্রভাষক মুক্তার হোসেন সহ প্রায় দুই শতাধীক এলাকাবাসী
এস এম আয়নুল হক রাজশাহী ব্যুরো 






















