ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুবকদের জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা সরকারের : প্রধানমন্ত্রী এইচএসসিতে অকৃতকার্য, মাগুরায় দুই শিক্ষার্থীর আত্মহত্যা মিঠাপুকুরের নানকর বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানান দুর্নীতি ও অনিয়মের অভিযোগ গোয়াইনঘাটে অবৈধ বালু-পাথর উত্তোলনবিরোধী অভিযান, ধ্বংস ২০টি বোমা মেশিন ভুয়া দলিলে ১২ শতাংশ জমি দখলের অভিযোগ আ. লীগ দোসর এপিপি শাহানা সুলতানার বিরুদ্ধে এমডি শওগাতুল আলমের বিরুদ্ধে তদন্ত চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন বরগুনায় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন জেলা প্রশাসক তাছলিমা আক্তার বাক্কো নির্বাচনে সভাপতি ফয়সল আলিম, সাধারণ সম্পাদক নাহিদ হোসেন ময়মনসিংহে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা (এইচএসসি) ২০২৬-এর ফলাফল ঘোষণা ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ

বিসিবির নির্বাচন করবেন না ইশরাক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনের আনুষ্ঠানিক দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। গেল শনিবার (১৬ মে) আসন্ন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন।

১৯২ জন কাউন্সিলর থেকে ১৮৪টি কাউন্সিলরশিপ জমা পড়েছে বিসিবিতে। বেশ কয়েকটি সংস্থা এবং কয়েকটি জেলা থেকে আসেনি কাউন্সিলরশিপ। সবমিলিয়ে ৮টি কম পড়েছে। ব্রাদার্স ইউনিয়ন ক্লাব থেকে বিসিবির কাউন্সিলর হলেও পরিচালনা পর্ষদের নির্বাচন করবেন না প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

আজ সোমবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে ইশরাক বলেন, ‘কাউন্সিলর হিসেবে আমি এখানে থাকবো। কিন্তু আমার বিসিবির বোর্ড অথবা নির্বাচন সংক্রান্ত কোনো কিছুর সাথে আমার কোনো সরাসরি সম্পৃক্ততা এবং সংশ্লিষ্টতা নেই। নির্বাচনের সাথেও নেই। এটা তাদের প্রক্রিয়া তারা করবে। আমি একজন কাউন্সিলর হিসেবে সেদিন ভোটটা দিতে যাবো।’

পরে সাকিব-মাশরাফিকে নিয়ে ইশরাক বলেন, ‘তাদের যদি আসার ইচ্ছা থাকে তারা কি পদক্ষেপ নিয়েছে কি না? যদি আসতে চায় তাহলে জনগণের কাছে এক ধরনের অ্যাপোলজি করা উচিত এবং এরপরে সরকারের কাছে আবেদন করা উচিত। তারপরে সরকার সিদ্ধান্ত নিতে পারে। সরকার তো আগ বাড়িয়ে কাউকে আর নিয়ে আসতে পারে না।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুবকদের জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা সরকারের : প্রধানমন্ত্রী

বিসিবির নির্বাচন করবেন না ইশরাক

আপডেট সময় ০৫:৫৯:৪১ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬