ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জের কাশিয়ানীতে মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

গোপালগঞ্জের কাশিয়ানীতে ০৬ নং রাতইল ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উদ্দ্যেগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ‎ শুক্রবার (১২ জুন) বিকালে উপজেলার রাতইল ইউনিয়নের ঘোনাপাড়া বাজারে উপজেলা মহিলা দলের সহ-সভাপতি শাহানাজ বেগমের সভাপতিত্বে ও কাশিয়ানী উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক মনিকা বিশ্বাসের সঞ্চালনায় কর্মী সম্মেলনে ‎প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোপালগঞ্জ জেলা মহিলা দলের সহ-সভাপতি ফারহানা আলম নাছিমা। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা দলের সভাপতি শেখ শিলা, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফারজানা পপি।
‎সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শেখ মোঃ সেলিম, উপজেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইরিন জামান ইরা’সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দ।
এ সময় উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক উত্তম কুমার মিত্র, উপজেলা বিএনপি’র শ্রম বিষয়ক সম্পাদক  লাঁলচাল ফকির, রাতইল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ নান্নান খাঁকি, সদস্য সচিব ইমদাদ হোসেন, একাত্তর টেলিভিশনের কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আম্মার মিয়া (অসীম), প্রেসক্লাব কাশিয়ানী’র সদস্য মোঃ আশরাফুজ্জামানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল দেশের ও জনগণের স্বার্থে প্রতিটি আন্দোলন ও সংগ্রামে অগ্রগামী ভূমিকা রেখেছে। তৃণমূল পর্যায়ে মহিলা দলকে সুসংগঠিত করতে ইউনিয়ন কর্মী সম্মেলনের মাধ্যমে ও তৃণমূল কর্মীদের মতামতের ভিত্তিতে উপজেলার ১৪টি ইউনিয়নে মহিলা দলের কমিটি গঠন করা হবে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জের কাশিয়ানীতে মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

আপডেট সময় ০২:৩৪:১৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬