ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে বাংলাদেশকে নতুন করে স্বাধীন করেছে – গৃহায়ণমন্ত্রী কুমিল্লায় এসএন মার্কেটে দোকান দখলের চেষ্টার অভিযোগ,নিরাপত্তার দাবি ভুক্তভোগীদের জিডিপিতে পর্যটন খাতের অবদান ৬-৭ শতাংশে উন্নীত করতে চাই : আফরোজা খানম কালিহাতীতে জুয়া খেলাকে কেন্দ্র করে মারধর, চার দিন পর আহত ব্যক্তির মৃত্যু

দারুস সালাম থানার এসআই মোবিনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে

দারুস সালাম থানায় কর্মরত এসআই মোবিনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও সাধারণ মানুষকে হয়রানির গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, তিনি বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন করে টাকা আদায়, মামলা বাণিজ্য এবং প্রভাব খাটিয়ে সাধারণ মানুষকে হয়রানি করেন।

এক ভুক্তভোগীর অভিযোগ, এই পুলিশ কর্মকর্তা রাজনৈতিক প্রভাব ও ভয় দেখিয়ে অর্থ আদায় করেন। এছাড়াও সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং তথ্য গোপনের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।
দৈনিক আমাদের মাতৃভূমি পত্রিকার অনুসন্ধানী সাংবাদিক সাফায়েত হোসেন জানান, একটি মোবাইল জিডির কপি চাওয়া হলে এসআই মোবিন তা দিতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, আমি আপনাকে কেন পাঠাবো? পরে আরও বলেন, আমি আপনাকে তথ্য দিতে বাধ্য নই।

সাংবাদিক সাফায়েত হোসেনের দাবি, একজন সাংবাদিক তথ্য চাইলে তা না দিয়ে উল্টো হুমকি ও অপমানজনক ভাষা ব্যবহার করা পুলিশের দায়িত্বশীল আচরণের পরিপন্থী। অভিযোগ রয়েছে, এসআই মোবিন নিজেকে বড় বড় পত্রিকার সাংবাদিকদের ঘনিষ্ঠ বলে দাবি করলেও সুনির্দিষ্ট কোনো পরিচয় দিতে পারেননি।

আরও অভিযোগ রয়েছে, বিভিন্ন থানায় উদ্ধার হওয়া মোবাইল ফোন ও অন্যান্য বিষয়ে অসদুপায়ে সুবিধা নেওয়ার অভিযোগও তার বিরুদ্ধে স্থানীয়দের মধ্যে আলোচনা রয়েছে।
সাংবাদিক সাফায়েত হোসেন জানান, বিষয়টি পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), দুর্নীতি দমন কমিশন (দুদক)সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অভিযোগ আকারে দাখিলের প্রস্তুতি চলছে।
স্থানীয়দের প্রশ্ন—তিনি কি সত্যিই আইনের রক্ষক, নাকি ক্ষমতার অপব্যবহারকারী,বিষয়টি নিয়ে গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন এলাকাবাসী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান

দারুস সালাম থানার এসআই মোবিনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে

আপডেট সময় ০২:০৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬