সংবাদ শিরোনাম ::
পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন শামা ওবায়েদ হালান্ডের জোড়া গোলে নরওয়েতে ‘ভূকম্পন’ পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কার্টনে লুকিয়ে ছিল বিষধর সাপ, ছোবলে প্রাণ গেল ব্যবসায়ীর নওগাঁয় ২ কেজি গাজা সহ একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার কালিয়াকৈরে কারখানার পানি পান করে হাসপাতালে শতাধিক শ্রমিক সরকারি চাকরিতে প্রক্সি সিন্ডিকেটের নেপথ্যে জনস্বাস্থ্যের আনোয়ার ও কাস্টমসের সিপাহী আজিজ! পবিপ্রবির রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের পরিচালক প্রফেসর ড. খোকন হোসেন পুরান ঢাকায় দখল-চাঁদাবাজির গড ফাদার কাউন্সিলর মামুন

হামাসের সামরিক প্রধানকে হত্যার দাবি ইসরায়েলের

গাজায় হামাসের সামরিক শাখার শীর্ষ নেতা ইজ্জ আল-দিন আল-হাদ্দাদ নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

শুক্রবার গাজা সিটিতে পরিচালিত এক হামলায় তিনি নিহত হন বলে জানিয়েছে তারা।

টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী জানায়, লক্ষ্যভিত্তিক ওই হামলায় হামাসের সামরিক প্রধান আল-হাদ্দাদকে হত্যা করা হয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি হামাস।

অন্যদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য উদ্ধৃত করে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এছাড়া পূর্বে আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। একই সময়ে আহত হয়েছেন আরও ৫৭ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, গত বছরের ১১ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮৭০ জনে পৌঁছেছে। আহত হয়েছেন ২ হাজার ৫৪৩ জন। এ সময়ের মধ্যে ধ্বংসস্তূপের নিচ থেকে ৭৭১টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

চিকিৎসা সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এখনও বহু মরদেহ ধ্বংসস্তূপ ও সড়কে পড়ে রয়েছে। তবে নিরাপত্তা ঝুঁকি ও চলাচলে বাধার কারণে উদ্ধারকর্মী ও অ্যাম্বুলেন্স সেবা অনেক এলাকায় পৌঁছাতে পারছে না।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

হামাসের সামরিক প্রধানকে হত্যার দাবি ইসরায়েলের

আপডেট সময় ০৬:২৬:১৩ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬