সরকারকে সফল করতে ছাত্রদলকে কার্যকর ভুমিকা রাখতে হবে -আনিসুর রহমান আনিস ছাত্রদলের সোনালী অতীত ও জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি আনিসুর রহমান আনিস বলেছেন, সরকারকে সফল করতে ছাত্রদলকে কার্যকর ভুমিকা রাখতে হবে|
তিনি আজ ১৩ মে বুধবার ঢাকার বিজয় নগর¯’ কমলকন্ঠ মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিন এর নবগঠিত কমিটির বিভিন্ন পর্যায়ের নেত…বৃন্দের সংবর্ধনা উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা সভায় এ কথা বলেন| ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিনের নবগঠিত কমিটির সহ-সভাপতি মোঃ আনিসুর রহমান, মনিরুজ্জামান মুন্না, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ পারভেজ, মনির হোসেন, সহ-সাধারণ সম্পাদক হাইয়ুল ফকির ফাহিম, সুজন, মোঃ রুবেল হোসেন সহ অন্যান্য নেত…বৃন্দকে অভিনন্দন জানিয়ে আনিসুর রহমান আনিস বলেন বিএনপি সরকারের সফলতা-ব্যর্থতার অনেকটাই নির্ভর করে ছাত্রদলের কর্মকান্ডের উপর| সভায় অন্যান্যের মাঝে আরও বক্তব্য রাখেন, জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মোঃ রিপন হোসেন, যুবদল নেতা মৃধা মোঃ তারেক প্রমুখ|
নিজেস্ব প্রতিবেদক 
























