ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে রাজের ঘরে পরীমণি!

স্বামী শরিফুল রাজের ঘরে ফিরে গেছেন আলোচিত অভিনেত্রী পরীমণি। বিষয়টি জানিয়েছেন আরেক অভিনেত্রী শিরিন শিলা। বুধবার (৪ জানুয়ারি) রাত পৌনে ১২টার দিকে শিলা তার ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট করেছেন।  

যেখানে দেখা গেছে, পরীমণি ও রাজ ভিডিওকলে শিরিন শিলার সঙ্গে কথা বলছেন। এ সময় তাদের পুত্র রাজ্যকেও দেখা গেছে ওই ছবিতে। শিরিন শিলা ফেসবুক পোস্টে লিখেছেন, অভিনন্দন দোস্ত পরীমণি। সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আবার নতুন করে সুখের সংসার গড়ে তোলার জন্য। যারা পরিমণির সংসারে ভাঙন দেখে খুশি হয়েছিলে তারা বিষ খেয়ে মরে যাও, কারণ যারা মানুষের সুখ দেখতে পারে না তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। পরী-রাজ, রাজ্যের জয় হোক।

dhakapost
শিলার ফেসবুক পোস্ট

এর আগে নতুন বছরের প্রথম প্রহরে ফেসবুকে দুটি ছবি প্রকাশ করেন পরীমণি। যেখানে তার বিছানা ও কোল বালিশে রক্তের দাগ রয়েছে। ধারণা করা হয়, রাজের সঙ্গে তার হাতাহাতি থেকেই ঘটনাটি ঘটেছে। ঘটনার বিস্তারিত না জানিয়ে পরীমণি ছবি দুটির ক্যাপশনে লেখেন, ‘হ্যাপি নিউ ইয়ার। প্রেস কনফারেন্স টুমরো…লোডিং।’ যদিও পরীমণি এখনো সেই প্রেস কনফারেন্স করেননি।

উল্লেখ্য, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজ। মাত্র সাতদিনের পরিচয়ে তারা বিয়ে করেছিলেন। ২০২২ সালের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। একইদিন সন্তানধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এরপর সে বছরের ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন। গত ১০ আগস্ট তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে রাজের ঘরে পরীমণি!

আপডেট সময় ০২:১৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩