ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আড়াই বছর পর সুশান্তের ফ্ল্যাটে নতুন ভাড়াটিয়া

২০২০ সালের ১৪ জুন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের নিথর দেহ উদ্ধার হয়েছিল বান্দ্রার এক অভিজাত ফ্ল্যাট থেকে। মৃত্যুর আড়াই বছর পার হলেও পাওয়া যাচ্ছিল না কোনো ভাড়াটিয়া। তাই এতদিন ফাঁকা পড়েছিল ফ্ল্যাটটি। অবশেষে সেই ফ্ল্যাটের জন্য মিলল নতুন ভাড়াটিয়া।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এক প্রবাসী ভারতীয় ওই ফ্ল্যাট ভাড়া নিয়েছেন। যার জন্য মাসিক ৫ লাখ টাকা ভাড়া দেবেন ওই ব্যক্তি। প্রায় ৩০ লাখ টাকা ডিপোজিট জমা রাখছেন তিনি। কথা ছিল, ২০২২ পর্যন্ত বান্ধবী রিয়া চক্রবর্তী ও দুজন সহকারীকে নিয়ে সেখানে থাকবেন সুশান্ত। কিন্তু তার আগেই ওলট-পালট হয়ে গেল সব কিছু। সেই সময় মাসিক সাড়ে চার লাখ টাকা ভাড়া দিতেন অভিনেতা। এবার নতুন ভাড়াটিয়া তার থেকে প্রায় ৫০ হাজার টাকা বাড়িয়ে ভাড়া নিচ্ছেন বাড়িওয়ালা।

এর আগে ব্রোকার রফিক বলিউড হাঙ্গামাকে বলেন, ‘সবাই ভয় পাচ্ছিলেন এই ফ্ল্যাটে আসতে। যখন এসে শুনছেন এখানেই সুশান্ত মারা গিয়েছিলেন, আর দ্বিতীয়বার আসছেন না। এরকমই চলছিল। তবে খবর পুরোনো হতেই সেই থমথমে রেশটা কেটেছে, আবার আমরা চেষ্টা করছি। কিন্তু ফ্ল্যাটের মালিক দাম কমাতে রাজি নন। আবার বলিউডের কাউকে ভাড়া দিতেও চাচ্ছেন না। ভাড়াটিয়া হিসেবে কর্পোরেট জগতের কাউকে খুঁজছিলেন। বাজার চলতি দামেই যেহেতু ভাড়া দিতে চাইছেন, তাই লোক পাওয়া মুশকিল হচ্ছে।’

প্রসঙ্গত, সম্প্রতি সুশান্তের ময়নাতদন্তের সময় উপস্থিত এক ব্যক্তি দাবি করেছেন, তিনি সেই সময় শরীর দেখেই বুঝতে পেরেছিলেন এটা আত্মহত্যা নয় খুন। কারণ ছিল নানা আঘাত লাগার দাগ। এই ব্যাপারে উর্দ্ধতনদেরকেও জানিয়েছিলেন। কিন্তু তাদের নির্দেশ ছিল ছবি তুলে তাড়াতাড়ি কাজ শেষ করে বডি পুলিশের হাতে তুলে দেওয়ার।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

আড়াই বছর পর সুশান্তের ফ্ল্যাটে নতুন ভাড়াটিয়া

আপডেট সময় ০২:০৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩