সংবাদ শিরোনাম ::
শরীয়তপুর সখিপুরে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন এম পি  শফিকুর রহমান কিরণ গাজীপুর সিটি কর্পোরেশনে তথ্য অধিকার আইন তথ্য কর্মকর্তার খেয়াল খুশি মতো চলে বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে বার কাউন্সিলের এমসিকিউ পাস করলেন জাইমা রহমান রংপুরে শিক্ষাঙ্গনে মাদকের থাবা: কিন্ডারগার্টেন স্কুলের তালা ভেঙে রাতভর নেশার আসর ১৫ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত বড়াইগ্রামে ভুয়া জ্বীনের বাদশা ও মাদক-চাঁদাবাজ মুক্ত সমাজ গঠনে সর্বস্তরের জনগণের মানববন্ধন ভারতে সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হাতিবান্ধা সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ করে দিল বিজিবি ও স্থানীয়রা গোপালগঞ্জের কাশিয়ানীতে মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

র‌্যাংকিংয়ে এক লাফে ৪৮ ধাপ এগোলেন বাংলাদেশি স্পিনার

ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ নারী দল। তবে দল কোনো ম্যাচে না জিতলেও সুখবর পেয়েছেন বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার। আইসিসির সবশেষ হালনাগাদ করা র‌্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন সুলতানা খাতুন ও শারমিন আক্তার সুপ্তারা।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৬টি উইকেট পান সুলতানা খাতুন। তাতেই হয়েছেন সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারি। তিন ম্যাচে ১০ ওভার বল করে ৫৮ রান খরচ করেছেন তিনি। বেস্ট বোলিং ফিগার ৬ রানে ৩ উইকেট। আর প্রতি উইকেটের জন্য সুলতানা খাতুন খরচ করেছেন মাত্র ৯.৬৬ রান।

বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখানো এই বোলার র‌্যাংকিংয়ে বিশাল লাফ দিয়েছেন। এক লাফে ৪৮ ধাপ এগিয়ে বোলারদের র‌্যাংকিংয়ে ৩৮তম স্থানে উঠে এসেছেন তিনি। বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে উন্নতি করেছেন তিনিই।

এদিকে বড় লাফ দিয়েছেন বাংলাদেশের দুই ব্যাটার শারমিন আক্তার সুপ্তা, স্বর্ণা আক্তার এবং দিলারা আক্তারও। সুপ্তা ১০ ধাপ এগিয়ে ব্যাটারদের র‌্যাংকিংয়ে ৩৭ নম্বরে অবস্থান করছেন। ৫ ধাপ এগিয়ে ৫৫তম স্থানে আছেন দিলারা। আর স্বর্ণা এগিয়েছেন ১৯ ধাপ। ব্যাটারদের র‌্যাংকিংয়ে তার অবস্থান ৬২তম স্থানে।

এদিকে সেরা দশে আসেনি কোনো পরিবর্তন। ৮১৫ রেটিং পয়েন্ট নিয়ে মেয়েদের টি-টোয়েন্টিতে সেরা ব্যাটার অস্ট্রেলিয়ার জর্জিয়া ভোল। দুইয়ে আছেন আরেক অজি ব্যাটার বেথ মুনি। তার রেটিং পয়েন্ট ৭৮৮। দুই রেটিং পয়েন্ট কম নিয়ে তিন নম্বরে অবস্থান লরা ওলভার্টের। এছাড়া হেইলি ম্যাথিউস চার এবং স্মৃতি মান্ধানা পাঁচ নম্বরে অবস্থান করছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শরীয়তপুর সখিপুরে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন এম পি  শফিকুর রহমান কিরণ

র‌্যাংকিংয়ে এক লাফে ৪৮ ধাপ এগোলেন বাংলাদেশি স্পিনার

আপডেট সময় ০৪:৪২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬