ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমার আল্লাহ ছাড়া কাউকে কিছু প্রমাণ করতে চাই না: ভাবনা বিনা স্বার্থে চিকিৎসা সেবা প্রধান করায়, তোপের মুখে রেজিস্ট্রেশন প্রাপ্ত প্রাথমিক চিকিৎসক জাহাঙ্গীর আলম  জিয়া শিশু কিশোর সংগঠনের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটির ২৩ অনুষ্ঠানের অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ ৪৫ হাজার টাকা বেতনের পাসপোর্ট কর্মকর্তার বিরুদ্ধে ৫৯ কোটির সম্পত্তির অভিযোগ কাশিপুরে অসুস্থ গরু জবাইয়ের তথ্য সংগ্রহে সাংবাদিকের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন কুমিল্লায় টমছমব্রিজ এলাকার যানজট নিরসনে মসজিদ স্থানান্তরের সিদ্ধান্ত সুযোগের অপেক্ষায় নীলফামারীর সুরের জাদুকর সজীব মুন্সীগঞ্জে হাসপাতাল সিলগালা, অভিযানে জরিমানার মুখে একাধিক ক্লিনিক ৫০ বছরের রাস্তা উদ্ধারে নেই উদ্যোগ-ভুক্তভোগীর অভিযোগ

আইপিএল থেকে ছিটকে গেলেন মুম্বাইয়ের দুই ক্রিকেটার

এমনিতেই প্লে-অফের স্বপ্ন শেষ মুম্বাই ইন্ডিয়ানের্সর। তার ওপর দলে যোগ হলো জোড়া ইনজুরির ধাক্কা। চোটের কারণে আইপিএলের বাকি অংশ থেকে পুরোপুরি ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকান ওপেনার কুইন্টন ডি কক এবং ভারতীয় অলরাউন্ডার রাজ বাওয়া। মঙ্গলবার মুম্বাই ইন্ডিয়ান্সের কর্তৃপক্ষ এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

মুম্বাই ইন্ডিয়ান্সের মেডিকেল টিম জানিয়েছে, কুইন্টন ডি কক তার বাম কবজিতে টেন্ডনের চোটে ভুগছেন। গত ২৯ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচের আগেই এই চোটের কবলে পড়েন তিনি। অন্যদিকে, গত সপ্তাহে পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ চলাকালীন ডান হাতের বুড়ো আঙুলের লিগামেন্ট ছিঁড়ে গেছে তরুণ অলরাউন্ডার রাজ বাওয়ার।

মুম্বাই ইন্ডিয়ান্স তাদের বিবৃতিতে জানিয়েছে- কুইন্টন এবং রাজ বাওয়া দুজনেই নিজ নিজ বাড়িতে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন। ফ্র্যাঞ্চাইজির মেডিকেল টিম তাদের সার্বক্ষণিক খোঁজ-খবর নেবে। খুব শীঘ্রই আইপিএলের নিয়ম অনুযায়ী এই দুই ক্রিকেটারের বদলি খেলোয়াড়ের নাম ঘোষণা করবে মুম্বাই। এবারের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে দুজনেই মাত্র ৩টি করে ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন।

আসরের প্রথম ম্যাচেই অপরাজিত ১১২ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেছিলেন কুইন্টন ডি কক। তবে পরের দুই ইনিংসে মাত্র ১৩ ও ৭ রান করে আউট হন। গত ২৩ এপ্রিল চেন্নাইয়ের বিপক্ষে তিনি শেষ ম্যাচ খেলেন।

৩ ম্যাচ খেলে একমাত্র ব্যাটিংয়ের সুযোগে ১৬ রান করেন রাজ বাওয়া। আর বল হাতে ২৫ গড়ে দুটি উইকেট শিকার করেন। গত ১৪ মে পাঞ্জাবের বিপক্ষে ম্যাচটিই ছিল তার শেষ ম্যাচ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমার আল্লাহ ছাড়া কাউকে কিছু প্রমাণ করতে চাই না: ভাবনা

আইপিএল থেকে ছিটকে গেলেন মুম্বাইয়ের দুই ক্রিকেটার

আপডেট সময় ০৫:২৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬