ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বোন-ভগ্নিপতিকে কুপিয়ে হত্যা চেষ্টা, বাবা ও ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা  নতুন তিন সিদ্ধান্তের কথা জানালেন সভাপতি তামিম আত্রাইয়ে কেমিস্ট এন্ড ড্রাগিষ্টগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত পার্বতীপুরে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কক্সবাজারে বন্য হাতির তাণ্ডবে প্রাণ গেল ঘুমন্ত মা–মেয়ের ময়মনসিংহে স্কুলের তালা ভেঙে কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল চুরি বিএনপি সবসময় জনগণের পাশে থেকে দেশের উন্নয়নে কাজ করেছে : জাহিদ হোসেন জ্যোতির রেকর্ডের দিনে বাংলাদেশের সিরিজ হার খিলগাঁও পশ্চিম নন্দীপাড়া ৭৪ নম্বর ওয়ার্ডে টিসিবি ডিলারকে ঘিরে অভিযোগের পাহাড়—মেসার্স আলীনগর ট্রেডার্সের বিরুদ্ধে অনিয়ম ও কালোবাজারির অভিযোগ রাজশাহীতে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধ_র্ষ_ণে অভিযোগ
দুই দালাল গ্রেপ্তার

গৃহায়নে প্লট বরাদ্দে ফের কর্মকর্তাদের সই জাল

জাতীয় গৃহায়নে পুনর্বাসন প্লটের আমমোক্তার দলিলি গ্রহণে কর্মকর্তাদের সই জাল করার ঘটনা ঘটেছে। অভিযোগ রয়েছে, অফিসের কিছু কর্মচারী ও দালাল চক্রের সদস্যদের যোগসাজশে মিরপুরের রূপনগর আবাসিক এলাকার রোড-১৯/২ এর ৯/১ নং পুনর্বাসন প্লটটির দলিল গ্রহণে এ জালিয়াতির আশ্রয় নেওয়া হয়।

জাতীয় গৃহায়নের চেয়ারম্যান ফেরদৌসী বেগম, ভূমি ও সম্পত্তি ব্যবস্থাপনা সদস্য এস এম সোহরাব হোসেন, ভূমি ও সম্পত্তি ব্যবস্থাপনা পরিচালক ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেনসহ বেশ কয়েকজনের স্বাক্ষর জাল করে আমমোক্তার দলিলি গ্রহণ দেখানো হয়েছে। এ নিয়ে একটি তদন্ত কমিটি করেছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। এরই মধ্যে গতকাল বুধবার শাহবাগ থানা পুলিশ দালাল চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে। তারা হলেন মো. সজিব ও মো. ইমরান।

অভিযোগসূত্রে জানা গেছে, এ জালিয়াতির সঙ্গে জড়িত আছেন জাতীয় গৃহায়নের হিসাব সহকারী মো. রিয়াজুল, হিসাব সহকারী জাহিদুল ইসলাম, হিসাব সহকারী রফিকসহ বেশ কয়েকজন কর্মচারী। একজন কর্মকর্তা কালবেলাকে বলেন, ‘জাতীয় গৃহায়নের ফাইল এক কক্ষ থেকে অন্য কক্ষে নেবেন অফিস সহকারী বা কর্মচারীরা। কিন্তু এই অফিসে দালাল চক্রের সদস্যরা অফিস সহকারীদের সঙ্গে মিশে গিয়ে নিজেরাই ফাইল নিজ হাতে এক কক্ষ থেকে অন্য কক্ষে নিয়ে যান।’ তিনি বলেন, ‘স্বাক্ষর জালিয়াতি এবারই প্রথম নয়, এর আগে বেশ কয়েকবার এমন ঘটনা ঘটেছে। সেসব ঘটনায় উপযুক্ত ব্যবস্থা না নেওয়ায় তারা আশকারা পেয়ে আবার জালিয়াতির আশ্রয় নিয়েছে।’

দুই দালালকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান কালবেলাকে বলেন, ‘তবে গৃহায়নের যেসব কর্মচারী জড়িত, তাদের কাউকে গ্রেপ্তার করা হয়নি। অভিযোগ লেখা হচ্ছে, তদন্ত করে তাদের ধরা হবে।’

আমমোক্তার দলিলি গ্রহণের চিঠিতে উল্লিখিত নথি পর্যালোচনায় দেখা যায়, মিরপুর সেকশন-১৩, ব্লক-সি, লেন-৬ এর ২৪/৩ নং পুনর্বাসন প্লটটি ১৯৯৫ সালের ১ নভেম্বর ১১৮৯২/কসে নং স্মারক মূলে ছায়েদা খাতুন, স্বামী-তাইজুল ইসলামের নামে বরাদ্দ দেওয়া হয়। পরবর্তী সময়ে মিরপুর সেকশন-১৩, ব্লক-সি, লেন-৬ এর ২৪/৩ নং পুনর্বাসন প্লটটির পরিবর্তে রূপনগর আবাসিক এলাকার রোড-১৯/২ এর ৯/১ নং পুনর্বাসন প্লটটি বরাদ্দ দেওয়া হয়। এরপর বরাদ্দ গ্রহীতা আলোচ্য পুনর্বাসন প্লটটির যাবতীয় কার্যক্রম পরিচালনার জন্য রেজিস্ট্রিকৃত দলিল নং-১১৫/২০২৬, তারিখ-০৬-০১-২০২৬ মূলে মো. শাহীনুর রহমান, পিতা মো. জাহাঙ্গীর আলম মজনু, মাতা-সুমী আক্তার লিলিকে আমমোক্তার নিযুক্ত করেন। ইস্যু রেজিস্টার যাচাই করে ইস্যু সহকারী মতামত প্রদান করেছেন। বর্তমানে বরাদ্দ গ্রহীতা ওই আমমোক্তারনামা দলিলটি গ্রহণের অনুমতির জন্য আবেদন করেছেন। আমমোক্তার দাতা ও গ্রহীতা এ দপ্তরে হাজিরা দিয়েছেন। এ অবস্থায় প্লটটি মো. শাহীনুর রহমানের অনুকূলে আমমোক্তারনামা দলিল গ্রহণের অনুমতি দেওয়া যেতে পারে।

জানতে চাইলে হিসাব সহকারী মো. রফিকুল ইসলাম কালবেলাকে বলেন, ‘আমার কাছে ফাইল আইছে, আমি বুঝে নিয়েছি। চালানের টাকা জমা দেওয়া হয়েছে।’ আমমোক্তার দলিল গ্রহণে স্বাক্ষর জালা করার জন্য কয়েক লাখ টাকা নিয়েছেন, এমন অভিযোগ আছে। এর জবাব তিনি বলেন, ‘এসব মিথ্যা। আমি কিছুই জানি না।’

ভূমি ও সম্পত্তি ব্যবস্থাপনা পরিচালক ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন বলেন, ‘স্বাক্ষর জাল হয়েছে কি না আমি জানি না। এ বিষয়ে আমি কোনো কথা বলতে ইচ্ছুক নই।’

এ বিষয়ে কথা বলতে জাতীয় গৃহায়ন (অর্থ ও প্রশাসন) আলমগীর হুসাইনের কক্ষে একাধিকবার গিয়েও তাকে পাওয়া যায়নি। জাতীয় গৃহায়ণের চেয়ারম্যান ফেরদৌসী বেগমকেও একাধিকবার ফোন ও খুদে বার্তা পাঠানো হয়। তিনিও কোনো সাড়া দেননি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বোন-ভগ্নিপতিকে কুপিয়ে হত্যা চেষ্টা, বাবা ও ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা 

দুই দালাল গ্রেপ্তার

গৃহায়নে প্লট বরাদ্দে ফের কর্মকর্তাদের সই জাল

আপডেট সময় ০৩:৪১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬