ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রান্তি বিনোদন ভাতা পেতে একদিন ছুটি ঘোষণার দাবি প্রাথমিক শিক্ষকদের উদ্বোধনের আগেই ধসে পড়ছে ৩ কোটি টাকার সড়ক-সেতু ২৮০ কোটি টাকা লেনদেনের অভিযোগ: নিজাম হাজারীর আয়কর নথি জব্দের আদেশ ৭০ বছর বয়সে গোলকিপিং, ইতিহাস গড়তে যাচ্ছেন গঞ্জালেস বাহরাইনে ৯ দিন ধরে নিখোঁজ মনোহরগঞ্জের বাবলু মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা জ্বালানির দাম বাড়লেও বৈরী আবহাওয়ায় সবজির বাজার স্থিতিশীল বোন-ভগ্নিপতিকে কুপিয়ে হত্যা চেষ্টা, বাবা ও ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা  নতুন তিন সিদ্ধান্তের কথা জানালেন সভাপতি তামিম আত্রাইয়ে কেমিস্ট এন্ড ড্রাগিষ্টগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত পার্বতীপুরে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

কক্সবাজারে বন্য হাতির তাণ্ডবে প্রাণ গেল ঘুমন্ত মা–মেয়ের

  • জেলা প্রতিনিধি
  • আপডেট সময় ০৫:৫১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ৫১০ বার পড়া হয়েছে

কক্সবাজারের রামুতে বন্য হাতির আক্রমণে এক মা ও তার তিন বছর বয়সী কন্যার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে উপজেলার পশ্চিম খুনিয়াপালং এলাকার সৈয়দ কলোনীতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ছেমন আরা (২৫) এবং তার শিশু কন্যা আসমা বিবি (৩), তারা স্থানীয় একরাম মিয়ার স্ত্রী ও সন্তান।

স্থানীয় ইউপি সদস্য জয়নাল উদ্দিন বাবুল জানান, ভোরের দিকে হঠাৎ তিনটি বন্য হাতির একটি পাল লোকালয়ে ঢুকে পড়ে। এ সময় হাতিগুলো সৈয়দ কলোনীর কয়েকটি ঘরের সীমানা প্রাচীর ভেঙে ফেলে এবং আশপাশের গাছপালা উপড়ে তাণ্ডব চালায়। এতে মুহূর্তেই পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তিনি জানান, এসময় প্রাণ বাঁচাতে একরাম মিয়া ছয় বছর বয়সী ছেলে রেহানকে নিয়ে বাড়ির পেছনে সরে যেতে সক্ষম হলেও স্ত্রী ছেমন আরা ও ছোট কন্যা আসমা ঘুমের মধ্যে থাকায় হাতির আক্রমণের মুখে পড়েন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের ধোয়াপালং রেঞ্জ কর্মকর্তা মো. তোসাদ্দেক হোসেন জানান, ঘটনার পরপরই হাতির পালটিকে বনের ভেতরে সরিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে হাতির চলাচল নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া বলেন, ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল সম্পন্ন করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করার পাশাপাশি ঘটনাটি অপমৃত্যু হিসেবে মামলা হিসেবে রেকর্ড করা হবে বলে জানান তিনি।

স্থানীয়রা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে খাবারের সন্ধানে বন্য হাতির দলটি খুনিয়াপালং ও দক্ষিণ মিঠাছড়ি এলাকায় নিয়মিত চলাচল করছে। এতে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রান্তি বিনোদন ভাতা পেতে একদিন ছুটি ঘোষণার দাবি প্রাথমিক শিক্ষকদের

কক্সবাজারে বন্য হাতির তাণ্ডবে প্রাণ গেল ঘুমন্ত মা–মেয়ের

আপডেট সময় ০৫:৫১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬