টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ জব্দ

কক্সবাজারের টেকনাফ উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ২৮ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী। 

রোববার (২৬ এপ্রিল) দিবাগত রাতে পরিচালিত এ অভিযানে একটি বাড়ি থেকে এসব অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।

সোমবার (২৭ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইএসপিআর।

আইএসপিআর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়াডসসহ দুটি সুসংগঠিত আভিযানিক দল টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি ভুট্টু সাইফুলের সহযোগী এম দেলোয়ার হোসেনের বাড়ি তল্লাশি করে দুটি জিথ্রি রাইফেল, একটি এমএ ওয়ান রাইফেল, আটটি ম্যাগাজিন এবং ১৯০ রাউন্ড তাজা গোলা ও ১০ রাউন্ড খালি কার্তুজ উদ্ধার করা হয়। এ সময় পাচারের উদ্দেশ্যে মজুত রাখা ২৮ হাজার পিস ইয়াবাও জব্দ করা হয়। পরেউদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও জব্দ করা মাদকদ্রব্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

আইএসপিআর আরও জানায়, টেকনাফসহ দায়িত্বপ্রাপ্ত এলাকাগুলোতে বাংলাদেশ নৌবাহিনীর মাদকবিরোধী অভিযান, সন্ত্রাস ও অপরাধ দমন এবং অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। সার্বিক নজরদারি বৃদ্ধিসহ জাতীয় নিরাপত্তা নিশ্চিতে নৌবাহিনী দৃঢ়তার সঙ্গে কাজ করে যাচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ জব্দ

আপডেট সময় ০৭:৩৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬