সংবাদ শিরোনাম ::
মিঠাপুকুরে নুরুজ্জামান হত্যাকাণ্ডের তিন মাস পেরিয়ে গেলেও মূল পরিকল্পনাকারীরা ধরা ছোঁয়ার বাইরে সামিট গ্রুপ ১১০০ কোটি টাকার ট্যাক্স ফাঁকি দিয়েছে ময়মনসিংহে ভন্ড পীরের তাণ্ডব এলাকায় চাঞ্চল্য ‘গৃহহীন’ ৩২ সচিব এলজিইডির প্রকৌশলীর চেয়ারে বসে পড়লেন এমপি সালাহ উদ্দিন আইউবী মেস ব্যবস্থাপনায় ডিজিটাল সমাধান, বেরোবি শিক্ষার্থীর ‘স্মার্ট মেস ম্যানেজার’ অ্যাপ তিতাসে নবাগত ইউএনও-র সাথে উপজেলা জামায়াতের সৌজন্য সাক্ষাৎ বড়লেখায় নিসচা’র উদ্যোগে শ্রমিকদের মাঝে উপহার বিতরণ নাইক্ষ্যংছড়িতে ১ কোটি ১২ লাখ টাকার খাল খনন প্রকল্প উদ্বোধন জলাবদ্ধতা নিরসনে আশার আলো কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত হলেন আক্তার ফারুক

প্রধানমন্ত্রী না থাকলে বক্তা পাওয়া যায় না, চিফ হুইপের স্বীকারোক্তি

সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুপস্থিতিতে সংসদ সদস্যদের বক্তব্য দেওয়ার আগ্রহ কমে যাওয়া নিয়ে এক মজার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। খোদ চিফ হুইপ স্বীকার করে বলেন, প্রধানমন্ত্রী সংসদের প্রাণ এবং তিনি না থাকলে অনেকেই বক্তব্য দিতে চান না। 

সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে স্পিকার ও চিফ হুইপের মধ্যকার আলোচনায় এসব কথা উঠে আসে।

অধিবেশন চলাকালে নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের নাম বক্তা হিসেবে ঘোষণা করেন স্পিকার। কিন্তু বাবর বক্তব্য দিতে অস্বীকৃতি জানালে স্পিকার কিছুটা উষ্মা প্রকাশ করে চিফ হুইপকে বলেন, মাননীয় চিফ হুইপ, এই যে তালিকা দেন, প্রথমে ছাপানো তারপরে হাতে লেখা, কিন্তু বক্তা পাওয়া যায় না।

তিনি আরও বলেন, সদস্যদের বক্তব্য রেকর্ড করে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।

এ সময় লুৎফুজ্জামান বাবর দাঁড়িয়ে বলেন, আমি বলতে চাচ্ছি না, এই কথাটা সঠিক না। আমি মাননীয় অপুর (হুইপ) সঙ্গে আমার এই ব্যাপারে কোনো কথাই হয় নাই।

এরপর স্পিকার তাকে বসতে বলেন এবং পরে সুযোগ দেওয়ার আশ্বাস দেন।

প্রথম সারিতে মাত্র তিনজন মন্ত্রীকে দেখে স্পিকার ক্ষোভ প্রকাশ করে বলেন, সদস্যরা তাদের এলাকার রাস্তাঘাট বা হাসপাতালের বেহাল অবস্থা নিয়ে কথা বলেন, যা মন্ত্রীদের শোনা প্রয়োজন। আপনি (চিফ হুইপ) মন্ত্রীদের অনুরোধ করবেন তারা যেন সংসদে এসে সদস্যদের কথা শোনেন।

জবাবে চিফ হুইপ জানান, অনেক মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রীয় সফরে ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে বাইরে আছেন। তবে প্রায় ৩০-৪০ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী সংসদে উপস্থিত আছেন এবং তারা নোট নিচ্ছেন।

শেষে স্পিকার বলেন, সংসদ অধিবেশনে অ্যাটেন্ড করার চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু নেই।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিঠাপুকুরে নুরুজ্জামান হত্যাকাণ্ডের তিন মাস পেরিয়ে গেলেও মূল পরিকল্পনাকারীরা ধরা ছোঁয়ার বাইরে

প্রধানমন্ত্রী না থাকলে বক্তা পাওয়া যায় না, চিফ হুইপের স্বীকারোক্তি

আপডেট সময় ০৭:২৪:০১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬