ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাত্র ছয় মাসে দীর্ঘদিনের সব সমস্যা সমাধান সম্ভব নয়: চিফ হুইপ ‘ঈদ মোবারক’ লিখে মিলাদুন্নবীর শুভেচ্ছা জানালেন মোদি বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ পুনর্বাসন ঠেকাতে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর সীমান্তে বাংলাদেশির সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র ফেলে পালাল বিএসএফ সদস্য স্ত্রীর পরকীয়ায় প্রতারিত হয়ে পটুয়াখালীতে স্বামীদের মানববন্ধন অপরাধী সিন্ডিকেটের গোপন আস্তানা উপড়ে ফেলতে হবে : রিজভী ভোলায় পূবালী ব্যাংকের উদ্যোগে ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসুচির উদ্বোধন রাজবাড়ীতে ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার শ্রীপুর পৌরসভার উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করলেন আবুল মনসুর মন্ডল

বঙ্গবন্ধুর লেখা চিঠি নিয়ে সংকলিত গ্রন্থের মোড়ক উন্মোচন

কারাগার থেকে লেখা বঙ্গবন্ধুর পত্রাবলী নিয়ে সম্পাদিত ‘চিঠিপত্র : শেখ মুজিবুর রহমান’ এবং এর ইংরেজি সংস্করণ ‘লেটারস অব শেখ মুজিবুর রহমান’ শীর্ষক ২টি গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৩ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ সপ্তাহ ২০২৩-এর উদ্বোধন অনুষ্ঠানে রাজারবাগ পুলিশ লাইনসে গ্রন্থ ২টির মোড়ক উন্মোচন করেন।

বুধবার (৪ জানুয়ারি) সকালে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. মনজুর রহমান জানান, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান গ্রন্থদ্বয় সম্পাদনা করেন। সহ-সম্পাদকের দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. এনায়েত করিম।

বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর উভয় গ্রন্থ প্রকাশ করেছে। পরিবেশনের দায়িত্বে রয়েছে পাঞ্জেরী পাবলিকেশন্স। এ প্রসঙ্গে এক প্রতিক্রিয়ায় অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান প্রধানমন্ত্রীর প্রতি সততা, শ্রদ্ধা ও অনিঃশেষ কৃতজ্ঞতা জানান। গ্রন্থ ২টি প্রকাশে সার্বিক পরামর্শ ও নির্দেশনা দেওয়ার জন্য আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের প্রতিও অশেষ কৃতজ্ঞতা জানিয়ে পাঞ্জেরী পাবলিকেশন্সের ব্যবস্থাপনা পরিচালক কামরুল হাসান শায়ককে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাত্র ছয় মাসে দীর্ঘদিনের সব সমস্যা সমাধান সম্ভব নয়: চিফ হুইপ

বঙ্গবন্ধুর লেখা চিঠি নিয়ে সংকলিত গ্রন্থের মোড়ক উন্মোচন

আপডেট সময় ০৪:০০:০৬ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩