ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণঅভ্যুত্থান ছিল ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের ফসল : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের স্মরণে একমঞ্চে জামায়াত ও তরুণ নেতৃবৃন্দ: জাতীয় ঐক্যের বার্তা কসবায় ২৬৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ১ টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় এক গ্রামের শতাধিক পরিবার পানিবন্দী ১৫ দিনের ছুটি নিয়ে ২২ দিন পর কর্মস্থলে ফিরলেন প্রাণিসম্পদ কর্মকর্তা শেয়ারবাজারে বন্ধ কোম্পানির সংখ্যা বেড়ে ৩৫ তারেক রহমানকেও জেআইসি সেলে বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর কালিয়াকৈরে ৪৬ লাখ টাকার সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন রিমঝিম বৃষ্টিতে বর্ষার আনন্দ, পটুয়াখালীতে প্রথমবার ‘বর্ষা উৎসব ১৪৩৩’ অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে নজর কাড়লেন মেয়র প্রার্থী অ্যাডভোকেট বদিউল আলম সুজন

বছরের শুরুটা শিশুর সঙ্গে যেভাবে কাটাতে পারেন

শৈশবের সুন্দর ‍সুন্দর স্মৃতি শিশুকে ইতিবাচক মানসিকতা নিয়ে বেড়ে উঠতে সাহায্য করে। তাই বিশেষ দিনগুলোতে শিশুকেও আনন্দের সঙ্গী করে নিন। যেমন ধরুন বছরের শুরুটা, একটি দিন যদি শিশুকে নিয়ে ঘুরে বেড়ান বা তার পছন্দের কিছু করে কাটান, সেসব তার জন্য অনেক বেশি আনন্দের হয়ে উঠবে। 

ঘুরে আসুন

নতুন কোনো কাজ শেখাতে পারেন

মুভি দেখতে পারেন

শিশুকে সঙ্গে নিয়ে তার পছন্দের কোনো মুভি দেখতে পারেন। শিশুর উপযোগী বইও কিনে দিতে পারেন নতুন বছরটি সুন্দর ও স্মৃতিময় করতে। মুভি দেখার ক্ষেত্রে খেয়াল রাখবেন শিশু যেন টিভি কিংবা স্মার্টফোনের প্রতি আসক্ত না হয়ে যায়। বিনোদনের জন্য যে কেবল দিনের একটি নির্দিষ্ট সময় বরাদ্দ, তা শিশুকে বুঝতে শেখান।

রান্না করতে পারেন

শিশুকে রান্নায় আগ্রহী করতে তাকে সঙ্গে নিয়ে রাঁধতে পারেন নতুন ও সহজ কোনো পদ। প্রতিদিন যে ধরনের খাবার রান্না হয় তার বাইরে আলাদা কিছু তৈরি করতে পারেন। শিশু যে ধরনের খাবার খেতে বেশি পছন্দ করবে যেমন পিজ্জা কিংবা কেক তৈরি করতে পারেন। এতে তার নতুন কিছু শেখাও হলো আবার সবাইকে নিয়ে খাওয়ার আনন্দও হলো।

ঘরটি রঙিন করে তুলুন

রং নিয়ে মেতে উঠতে পারেন শিশুর সঙ্গে। বিভিন্ন রং কিনে এনে তা দিয়ে রঙিন করে তুলতে পারেন বাড়ির দেওয়ালগুলো। শিশুর ঘরটি তার উপযোগী বা পছন্দের রঙে রাঙাতে পারেন। হুবহু পেশাদারের মতো না হলেও তাতে আন্তরিকতার কমতি থাকবে না। শিশুও আনন্দে মেতে থাকতে পারবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণঅভ্যুত্থান ছিল ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের ফসল : স্বরাষ্ট্রমন্ত্রী

বছরের শুরুটা শিশুর সঙ্গে যেভাবে কাটাতে পারেন

আপডেট সময় ০২:৫৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩