ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বিশেষ দিনে স্বামীর হাতে বিশ্বকাপ তুলে দিলেন মিম!

ঢাকাই সিনেমার সময়ের জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম। বিশ্বকাপে তার প্রিয় দল ব্রাজিল। সেলেসাওরা কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নেওয়ায় কষ্ট পেয়েছিলেন এই তারকা। তবে পছন্দের দল এবং বিশ্বকাপের প্রতি একটুও আকর্ষণ কমেনি তার।

বর্তমানে স্বামী সনি পোদ্দারকে নিয়ে মরুর দেশ দুবাইতে ঘুরে বেড়াচ্ছেন মিম। তারই এক ফাঁকে বিশ্বকাপ এবং ব্রাজিলকে ফিরিয়ে আনলেন এই নায়িকা। একটি লোকেশনে বিশ্বকাপের ডেমো ট্রপি দেখে সেটি ছুঁয়ে দেখতে ভুল করেননি তিনি। স্বামীসহ ট্রপিটি হাতে নিয়ে ছবিও তোলেন মিম। পেছনেই একটি ছবিতে শোভা পাচ্ছিল মিমের প্রিয় দল ব্রাজিলের জার্সি। মিমের হাসি দেখেই বোঝা যাচ্ছে বিশ্বকাপটি হাতে পেয়ে কতটা খুশি হয়েছেন তিনি! এদিকে এই ছবির সঙ্গে পোস্টে দুবাই সফরের আরও বেশ কিছু ছবি মঙ্গলবার রাতে নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন মিম। ছবির ক্যাপশনে দিয়েছেন দারুণ এক ভালোবাসার বার্তা।

স্বামী সনি পোদ্দারের সঙ্গে সময়টা খুব উপভোগ করছেন মিম

মিম লিখেছেন, ‘চোখের পলকেই কেটে গেল বিয়ের এক বছর। যদিও আট বছরের ভালোবাসা কিন্তু মনে হয় এইতো সেদিন মাত্র দেখা হলো। আমি তোমাকে অসংখ্যভাবে অসংখ্যবার ভালোবেসেছি। তাও তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমার কাছে প্রথমের মতোই নতুন লাগে।’

সঙ্গে আরও যোগ করেন, ‘এমনি সুন্দর, স্নিগ্ধ আর নতুন থাকুক আমাদের জীবন। আমাকে এভাবেই আগলে রেখ সবসময়।’ ২০২২ সালের ৪ জানুয়ারি দীর্ঘদিনের প্রেমিক ব্যাংকার সনি পোদ্দারকে বিয়ে করেন বিদ্যা সিনহা মিম। সেই হিসেবে বুধবার (৪ জানুয়ারি) তাদের প্রথম বিবাহবার্ষিকী। দিনটি উপলক্ষ্যেই স্বামীর প্রতি এমন ভালোবাসা জানালেন ‘পরাণ’ খ্যাত নায়িকা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

বিশেষ দিনে স্বামীর হাতে বিশ্বকাপ তুলে দিলেন মিম!

আপডেট সময় ০২:৫০:০৯ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩