ঢাকা ০১:২৩ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পীরগঞ্জে মাদ্রাসা শিক্ষককে তুলে এনে মারধরের অভিযোগ, অভিযুক্ত আ.লীগ নেতা প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা প্রস্তুতিমূলক সভা  অপপ্রচার নয়-পুরো বক্তব্য শুনেই বিচার করুন-এমপি হাফিজ ইব্রাহিমের বক্তব্য বিকৃতি নিয়ে প্রতিবাদ দেশ পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন : প্রধানমন্ত্রী পরিচ্ছন্ন নগরী গড়তে ডিএসসিসির ৩২৭ কোটি টাকার মেগা কর্মসূচি সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমানকে ঘিরে দুর্নীতি ও প্রভাব খাটানোর অভিযোগ ইউনাইটেডের বিরুদ্ধে গ্যাস বিলে ৯৮২ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেল দুদক অনিয়মকারীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে অগ্রণী ব্যাংক! পাউবোর নির্বাহী প্রকৌশলী তানজীর সাইফের বিরুদ্ধে টেন্ডারে অনিয়ম ও কমিশন বাণিজ্যের অভিযোগ অভিযোগের মুখে পপুলার লাইফ ইন্স্যুরেন্স

নতুন সভাপতি তামিমের সঙ্গে কী কথা হয়েছে মিরাজের

চলতি মাসেই বিসিবির অ্যাড-হক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তামিম ইকবাল। এরপর ক্রিকেটারদের সঙ্গে বিভিন্ন সময় কথা বলতে দেখা গেছে তাকে। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজর আগে আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে আসেন মেহেদী হাসান মিরাজ। 

সেখানে নতুন সভাপতির সঙ্গে কী কথা হয়েছে জানিয়ে ওয়ানডে অধিনায়ক মিরাজ বলেন, ‘প্রেসিডেন্টের সাথে আমাদের কথা হয়েছিল যে আমাদের টিমটা ভালো করছে, আমাদেরকে বুস্ট আপ করেছে এবং আমরা যেভাবে খেলছি শুধু এভাবে ভালো ক্রিকেট খেলতে হবে।’

পরে দলের অনুশীলন নিয়ে মিরাজ বলেন, ‘গত তিন সপ্তাহ যেভাবে অনুশীলন হয়েছে এটা আমার কাছে মনে হয় অনেক ভালো অনুশীলন আমরা করেছি এবং বাইরে কী হয়েছে এটা আমরা কখনোই চিন্তা করিনি।’

‘আমরা তো অনুশীলন করেছি এবং গত তিন সপ্তাহে আমরা খুবই ভালো অনুশীলন করেছি। পেশাদার হিসেবে বাইরে কী হয় এটা আমাদের ঐরকম মাথায় প্রভাব ফেলে না। কারণ আমাদের কাজ হলো পারফর্ম করা।’

নিউজিল্যান্ডের বিপক্ষে শুরুটা ভালো করার কথা জানিয়ে মিরাজ বলেন, ‘শুরুটা খুবই গুরুত্বপূর্ণ এবং লক্ষ্যটা ঐভাবে সেট করা উচিত। যেহেতু আমাদের তিনটা ম্যাচ আছে, সিরিজের কথা চিন্তা করলে আমাদের প্রথম ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করব প্রথম ম্যাচটা ভালো ক্রিকেট খেলে জেতার জন্য।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পীরগঞ্জে মাদ্রাসা শিক্ষককে তুলে এনে মারধরের অভিযোগ, অভিযুক্ত আ.লীগ নেতা

নতুন সভাপতি তামিমের সঙ্গে কী কথা হয়েছে মিরাজের

আপডেট সময় ০৩:১৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬