ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামে বন্ধুর ডাকে সাড়া দিয়ে ফেরা হলো না কলেজ ছাত্রের ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেড়েছে অনুপস্থিতি সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ ভোলাহাটে জ্বালানী তেলের সঙ্কটে দিশেহারা কৃষক! পর্যাপ্ত তেল না পেয়ে ধান ও আমের মৌসুমে লক্ষ্যমাত্রা ভেস্তে যেতে বসেছে! ধান ও আমচাষীগণের উর্ধ্বতন  কর্তৃপক্ষের সুদৃষ্টির আহবান!!  টাইমের প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান, সংসদে ধন্যবাদ প্রস্তাব দাবি আদায় না হওয়া পর্যন্ত হরমুজ ‘দখলে’ থাকবে, হুঁশিয়ারি ইরানের ‘সবাই শুধু ছবি তুইলা নিয়া যায়, বোনডার লাশ কেউ আইনা দেয় না’ নতুন সভাপতি তামিমের সঙ্গে কী কথা হয়েছে মিরাজের বারের নির্বাচন স্থগিতের কারণ জ্বালানি সংকট নাকি দলীয়করণ, প্রশ্ন আখতারের

অভিনেত্রী বন্যা মির্জার বাবা মারা গেছেন

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ১২:৩৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৫০৯ বার পড়া হয়েছে

অভিনেত্রী বন্যা মির্জার বাবা মির্জা ফারুক মারা গেছেন। বুধবার (১৫ এপ্রিল) রাজধানীর নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বরেণ্য নাট্যকার মাসুম রেজা গণমাধ্যমকে এই মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন।

মির্জা ফারুকের মৃত্যুতে বন্যা মির্জার পরিবারসহ তার সহকর্মী ও ভক্তদের মাঝে গভীর শোক নেমে এসেছে। পারিবারিক সূত্র অনুযায়ী, পেশাগত জীবনে মির্জা ফারুক ছিলেন একজন সফল ব্যক্তিত্ব।

তিনি সরকারি চাকরিতে পরিবার পরিকল্পনা পরিদফতরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সফলভাবে কর্মজীবন শেষ করে তিনি অবসরে ছিলেন।

অন্যদিকে, ‘রঙের মানুষ’ ও ‘ভবের হাট’-এর মতো তুমুল জনপ্রিয় নাটকের মাধ্যমে কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া অভিনেত্রী বন্যা মির্জা বর্তমানে প্রবাস জীবন কাটাচ্ছেন। তিনি এখন যুক্তরাষ্ট্রে একটি করপোরেট প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন।

বন্যা মির্জা শুধু ছোট পর্দায় নয়, চলচ্চিত্রের রূপালি পর্দায়ও তার অনবদ্য অভিনয় শৈলীর ছাপ রেখেছেন। গুণী এই অভিনেত্রীর বাবার মৃত্যুতে সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে বন্ধুর ডাকে সাড়া দিয়ে ফেরা হলো না কলেজ ছাত্রের

অভিনেত্রী বন্যা মির্জার বাবা মারা গেছেন

আপডেট সময় ১২:৩৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬