সংবাদ শিরোনাম ::
সব নাগরিককে ডিজিটাল সেবার আওতায় আনতে হবে : অর্থমন্ত্রী বোরহানউদ্দিনে পিকআপ উল্টে চালক নিহত পাসপোর্ট অফিসে এক গ্রাম থেকে ১১২ জন নিয়োগের অভিযোগ দুর্নীতির অভিযোগে ডিএসসিসির প্রধান প্রকৌশলী বোরহানের বিরুদ্ধে তদন্তের নির্দেশ জুলাইকে ব্যঙ্গ করে ফেসবুক পোস্ট, বিইউবিটি কর্মকর্তা বরখাস্ত আমির খানের তৃতীয় স্ত্রী গৌরী স্প্র্যাটের সম্পদের পরিমাণ কত? উদ্যোক্তা ও সমিতির সদস্যদের মাঝে ঋণ বিতরণ, গোপালগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ইসিতে এনআইডির জরুরি সেবা বন্ধ প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ রাজশাহীতে অফিসেই সংসার পেতেছেন যুব উন্নয়ন কর্মকর্তা শরীফুল ইসলাম

পীরগঞ্জে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, চাচাতো দেবরের বিরুদ্ধে থানায় মামলা

রংপুরের পীরগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে তার চাচাতো দেবরের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, উপজেলা সদরের ৫ নং ওয়ার্ডের হিলি গ্রামের বুলবুল মিয়ার স্ত্রী ভুক্তভোগী মোছাঃ রেশমা বেগম (৪৪) অভিযোগ করেন, অভিযুক্ত মোঃ মিরাজ মিয়া (৪০) তার স্বামীর চাচাতো ভাই এবং একই গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ভুক্তভোগীকে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। এতে সাড়া না দেওয়ায় বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি প্রদান করেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ৭ এপ্রিল ২০২৬ রাত আনুমানিক ১০টার দিকে ভুক্তভোগী নিজ ঘরে একা অবস্থায় কাপড় গোছানোর সময় অভিযুক্ত ঘরে প্রবেশ করে। পরে তিনি পিছন দিক থেকে ভুক্তভোগীকে জাপটে ধরে খাটে ফেলে দিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এসময় তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করা হয়।
ভুক্তভোগীর চিৎকারে অভিযুক্ত তার মুখ চেপে ধরেন। ঠিক সেই সময় তার ছেলে মোঃ রোজ মিয়া (১৬) বাড়িতে এসে ডাকাডাকি শুরু করলে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে ছাড়াও স্থানীয় আরও কয়েকজনকে সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী জানান, পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে তিনি পীরগঞ্জ থানায় লিখিত এজাহার দায়ের করেছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পক্ষ থেকে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সব নাগরিককে ডিজিটাল সেবার আওতায় আনতে হবে : অর্থমন্ত্রী

পীরগঞ্জে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, চাচাতো দেবরের বিরুদ্ধে থানায় মামলা

আপডেট সময় ০৮:০১:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬