ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
করোনার মতো নকলেরও ধরন বদলেছে : শিক্ষামন্ত্রী নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে পুলিশ হবে জনগণের আস্থার প্রতীক: নওগাঁর পুলিশ সুপার তারিকুল ইসলাম  দুই কোটি টাকার রূপার তৈজস ও মদ জব্দ আলজেরিয়া‌কে জ্বালানি সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের মেহেরপুরে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ২ লাখ টাকা জরিমানা বিসিবির অধীনে সেই লেভেল-থ্রি কোর্সে পাস করেছেন সবাই এবার গুমের মামলায় গ্রেপ্তার শেখ মামুন, জিজ্ঞাসাবাদের অনুমতি পঞ্চগড়ে পরিচ্ছন্নতা অভিযানে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। ব্রাহ্মণপাড়ায় ৪২ কেজি গাঁজা জব্দ ইরানের বন্দর অবরোধের মার্কিন পরিকল্পনায় যোগ দিচ্ছে না যুক্তরাজ্য

ফ্যাসিস্ট দুলাল হোসেন-কে পুনর্বাসনের অপচেষ্টার বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ

ফ্যাসিবাদী দোসর, দুর্নীতিবাজ ও অর্থ আত্মসাৎকারী দুলাল হোসেনের ভোল পাল্টে ক্রীড়া অঙ্গনে পুনঃপ্রবেশের নীলনকশার বিরুদ্ধে তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ উশু ফেডারেশনের সংশ্লিষ্ট মহল।
সংশ্লিষ্টরা অভিযোগ করেন, সাবেক উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক দুলাল হোসেন দীর্ঘদিন ধরে রাজনৈতিক ছত্রছায়ায় থেকে ক্রীড়া অঙ্গনকে দুর্নীতি, লুটপাট ও স্বজনপ্রীতির অভয়ারণ্যে পরিণত করেছিলেন। আওয়ামী লীগের ক্রীড়া উপ-কমিটির সদস্য পরিচয়ে তিনি ক্ষমতার অপব্যবহার করে বিপুল অর্থ আত্মসাৎ ও নানা অনিয়মে জড়িয়ে পড়েন।
বর্তমানে রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে এই ব্যক্তি আবারও নতুন মুখোশ পরে মাঠে নামার অপচেষ্টা চালাচ্ছেন। এক সময় নুরুল হক নুর-এর নাম ভাঙিয়ে “ক্রীড়া উন্নয়ন নাগরিক ঐক্য” গড়ে তোলার নামে প্রতারণা চালানো এই ব্যক্তি এখন আবার নতুন কৌশলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর নাম ব্যবহার করে নিজেকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে—যা ক্রীড়াঙ্গনসহ সর্বমহলে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় স্বৈরাচারী সরকারের সহযোগী ও সুবিধাভোগী হিসেবে পরিচিত এই দুলাল হোসেন এখন রাজনৈতিক রঙ বদলে নিজেকে “নির্দোষ” প্রমাণের অপচেষ্টা চালাচ্ছেন। সংশ্লিষ্টরা মনে করেন, এটি কেবল ব্যক্তি পুনর্বাসনের বিষয় নয়, বরং ক্রীড়া অঙ্গনে আবারও দুর্নীতি ও সন্ত্রাস পুনঃপ্রতিষ্ঠার একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র।
এ বিষয়ে বাংলাদেশ উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক দিলদার হাসান দিলু সরাসরি ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশের শীর্ষ নেতৃত্ব—মাননীয় প্রধানমন্ত্রী ও দেশনায়ক তারেক রহমান এবং ক্রীড়া অঙ্গনের দায়িত্বশীল ব্যক্তিত্ব মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক—এর অবিলম্বে হস্তক্ষেপ প্রয়োজন।
তিনি বলেন, “যদি এই ধরনের চিহ্নিত দুর্নীতিবাজ ও ফ্যাসিবাদী দোসরদের নতুন পরিচয়ে পুনর্বাসন করা হয়, তাহলে তা দেশের ক্রীড়াঙ্গনকে আবারও অন্ধকারে নিমজ্জিত করবে এবং জনগণের প্রত্যাশার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে।”
নোয়াখালী উশু একাডেমির সাধারণ সম্পাদক, জাতীয় উশু কোচ ও বিচারক আশরাফুল আলম সুমন বলেন, “ রাজনৈতিক পাওয়া ব্যবহারকারী,  অর্থ আত্মসাৎকারী ও দুর্নীতিবাজদের থেকে ক্রীড়াঙ্গন মুক্ত রাখতে হবে। অন্যথায় ক্রীড়া ব্যহত হবে। ”
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে প্রতিবাদ ও বিবৃতি দিয়েছেন এডভোকেট শহিদুল ইসলাম, মেসবাহউদ্দিন, আনোয়ার হোসেন, অলিউর রহমান, মো ইসমাইল সহ আরো সংশ্লিষ্ট ক্রীড়া সংগঠক

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

করোনার মতো নকলেরও ধরন বদলেছে : শিক্ষামন্ত্রী

ফ্যাসিস্ট দুলাল হোসেন-কে পুনর্বাসনের অপচেষ্টার বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ

আপডেট সময় ০১:২২:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬