ফ্যাসিবাদী দোসর, দুর্নীতিবাজ ও অর্থ আত্মসাৎকারী দুলাল হোসেনের ভোল পাল্টে ক্রীড়া অঙ্গনে পুনঃপ্রবেশের নীলনকশার বিরুদ্ধে তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ উশু ফেডারেশনের সংশ্লিষ্ট মহল।
সংশ্লিষ্টরা অভিযোগ করেন, সাবেক উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক দুলাল হোসেন দীর্ঘদিন ধরে রাজনৈতিক ছত্রছায়ায় থেকে ক্রীড়া অঙ্গনকে দুর্নীতি, লুটপাট ও স্বজনপ্রীতির অভয়ারণ্যে পরিণত করেছিলেন। আওয়ামী লীগের ক্রীড়া উপ-কমিটির সদস্য পরিচয়ে তিনি ক্ষমতার অপব্যবহার করে বিপুল অর্থ আত্মসাৎ ও নানা অনিয়মে জড়িয়ে পড়েন।
বর্তমানে রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে এই ব্যক্তি আবারও নতুন মুখোশ পরে মাঠে নামার অপচেষ্টা চালাচ্ছেন। এক সময় নুরুল হক নুর-এর নাম ভাঙিয়ে “ক্রীড়া উন্নয়ন নাগরিক ঐক্য” গড়ে তোলার নামে প্রতারণা চালানো এই ব্যক্তি এখন আবার নতুন কৌশলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর নাম ব্যবহার করে নিজেকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে—যা ক্রীড়াঙ্গনসহ সর্বমহলে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় স্বৈরাচারী সরকারের সহযোগী ও সুবিধাভোগী হিসেবে পরিচিত এই দুলাল হোসেন এখন রাজনৈতিক রঙ বদলে নিজেকে “নির্দোষ” প্রমাণের অপচেষ্টা চালাচ্ছেন। সংশ্লিষ্টরা মনে করেন, এটি কেবল ব্যক্তি পুনর্বাসনের বিষয় নয়, বরং ক্রীড়া অঙ্গনে আবারও দুর্নীতি ও সন্ত্রাস পুনঃপ্রতিষ্ঠার একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র।
এ বিষয়ে বাংলাদেশ উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক দিলদার হাসান দিলু সরাসরি ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশের শীর্ষ নেতৃত্ব—মাননীয় প্রধানমন্ত্রী ও দেশনায়ক তারেক রহমান এবং ক্রীড়া অঙ্গনের দায়িত্বশীল ব্যক্তিত্ব মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক—এর অবিলম্বে হস্তক্ষেপ প্রয়োজন।
তিনি বলেন, “যদি এই ধরনের চিহ্নিত দুর্নীতিবাজ ও ফ্যাসিবাদী দোসরদের নতুন পরিচয়ে পুনর্বাসন করা হয়, তাহলে তা দেশের ক্রীড়াঙ্গনকে আবারও অন্ধকারে নিমজ্জিত করবে এবং জনগণের প্রত্যাশার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে।”
নোয়াখালী উশু একাডেমির সাধারণ সম্পাদক, জাতীয় উশু কোচ ও বিচারক আশরাফুল আলম সুমন বলেন, “ রাজনৈতিক পাওয়া ব্যবহারকারী, অর্থ আত্মসাৎকারী ও দুর্নীতিবাজদের থেকে ক্রীড়াঙ্গন মুক্ত রাখতে হবে। অন্যথায় ক্রীড়া ব্যহত হবে। ”
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে প্রতিবাদ ও বিবৃতি দিয়েছেন এডভোকেট শহিদুল ইসলাম, মেসবাহউদ্দিন, আনোয়ার হোসেন, অলিউর রহমান, মো ইসমাইল সহ আরো সংশ্লিষ্ট ক্রীড়া সংগঠক
স্টাফ রিপোর্টার 




















