ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর সম্ভাব্য রাষ্ট্রীয় সফর নিয়ে প্রকাশিত সংবাদের সত্যতা নেই ওয়ার্কিং ও ফ্যাসিলিটিজে তামিম, বাকিরা কে কোন দায়িত্বে? অস্ত্রের মুখে প্রতিবন্ধীসহ দুই যুবককে তুলে নিয়ে, অর্থ আদায়ের অভিযোগ রাজারকুল রেঞ্জের বিরুদ্ধে,, মদ্যপ ওয়ার্নারের কাণ্ডকে ‘খুব গুরুত্ব দিয়ে দেখছে’ ক্রিকেট অস্ট্রেলিয়া বেরোবিতে জাতীয়তাবাদী ফোরামের আলোচনা সভায় সাংবাদিকদের প্রবেশে প্রক্টরের বাঁধা তেল বরাদ্দে অনিয়ম, যমুনার এজিএম (সেলস) সাময়িক বরখাস্ত সাইক্লিস্ট কোচিং কোর্সে এশিয়ায় প্রথম বাংলাদেশের রাকিবুল ইলিশের উৎপাদন আরও বাড়ানোর উপায় খুঁজতে বিজ্ঞানীদের গবেষণার আহ্বান পাম্প থেকে জ্বালানি গায়েব, বিএনপি নেতা বহিষ্কার নগদে শতকোটির ব্যবসা ডাক বিভাগের কর্মকর্তা জাকিরের

পীরগঞ্জে আদালতের আদেশ অমান্য করে জমি দখল, মাসুম আকন্দ ও ওসি তদন্তের বিরুদ্ধে মানববন্ধন

রংপুরের পীরগঞ্জে আদালতের আদেশ উপেক্ষা করে কোটি টাকা মূল্যের জমি দখলের অভিযোগে যুবলীগ নেতা মাসুম আকন্দ ও পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) নাহিদ ইসলামের বিরুদ্ধে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার। বুধবার (৮ এপ্রিল) দুপুরে পীরগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্য তৌহিদুল ইসলাম মন্ডলসহ এতে বক্তব্য রাখেন ভূক্তভোগী পরিবারের সদস্য তৌহিদুল ইসলাম মন্ডল, সাংবাদিক কবি-সাহিত্যিক স্বাপ্তাহিক বজ্রকথা’র সম্পাদক ও প্রকাশক সুলতান আহমেদ সোনা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, পৌর বিএনপি নেতা আব্দুল করিম সরকার,  পৌর যুবদল নেতা একরামুল হক প্রমুখ। বক্তারা অভিযোগ করেন, আদালতের ১৪৪/১৪৫ ধারায় জারি করা নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিপক্ষ জোরপূর্বক জমি দখল করে সেখানে অবকাঠামো নির্মাণ করছে। এ সময় তারা ওসি (তদন্ত) নাহিদ ইসলামের বিরুদ্ধে অভিযোগ করেন যে, তিনি আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করে বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলিয়ে রেখে প্রতিপক্ষকে দখল সুসংহত করার সুযোগ দিয়েছেন।
অভিযুক্তকারীরা আরও বলেন, আদালত গত ১২/১১/২০২৫ তারিখে রংপুরের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ১৪৪/১৪৫ ধারা (২৭৫/২৫) রায় প্রদান করে জানান, উক্ত নালিশি জমিতে প্রতিপক্ষ গংদের প্রবেশাধিকারে বাধিত করা হয়। ওসি পীরগঞ্জ থানাকে এ আদেশ বাস্তবায়নে নির্দেশ প্রদান করা হয়েছে। কিন্তু কোন এক অদৃশ্য কারণে উক্ত আদেশ বাস্তবায়ন করতে সক্ষম না হওয়ায় প্রতিপক্ষ উক্ত নালিশি জমিতে দখল সুসংহত করায় সুযোগ পাচ্ছে বলে বক্তারা জানান ।
এসময় বক্তারা আরও দাবি করেন, প্রশাসনের নীরব ভূমিকার কারণে ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে। দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপে জমি উদ্ধার ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
এ বিষয়ে ওসি তদন্ত নাহিদ ইসলামের সরকারি নম্বরে (০১৩২০১৩১৫১২) একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি । এবং অভিযুক্তকারীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সম্ভাব্য রাষ্ট্রীয় সফর নিয়ে প্রকাশিত সংবাদের সত্যতা নেই

পীরগঞ্জে আদালতের আদেশ অমান্য করে জমি দখল, মাসুম আকন্দ ও ওসি তদন্তের বিরুদ্ধে মানববন্ধন

আপডেট সময় ০৬:১৩:৩২ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬