সংবাদ শিরোনাম ::
অতিবৃষ্টিতে সড়কে উপড়ে পড়া গাছ অপসারণে বোরহানউদ্দিন থানা পুলিশ অনুমোদনহীন পণ্য বিক্রির দায়ে জরিমানা গুনল আগোরা এমবাপেকে বর্ণবাদী আক্রমণ প্যারাগুয়ে সিনেটরের, আইনি ব্যবস্থা নেবে ফ্রান্স সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টানা ৫ দিন দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা ঢাকাসহ সারা দেশে গ্যাস নিয়ে বড় দুঃসংবাদ আমাদের দেশে উৎপাদিত ওষুধ উচ্চমানের : স্বাস্থ্যমন্ত্রী বরগুনায় গ্রিড সাবস্টেশনে আগুন, প্রায় ৬৭ হাজার গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন অক্টোবরে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন : তথ্য উপদেষ্টা সাংবাদিকের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন মেসি

রামগঞ্জে ভস্মিভূত দিনমজুরের বসতঘর

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক দিনমজুরের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (৪ এপ্রিল ২০২৬) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার ভাটরা ইউনিয়নের রামসিংপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ব্যক্তি দিনমজুর নজরুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যেই তার বসতঘরটি দাউ দাউ করে জ্বলে ওঠে। আগুনে ঘরের আসবাবপত্র, প্রয়োজনীয় মালামালসহ সবকিছু পুড়ে যায়। তিনি বলেন, “আমি কিছুই উদ্ধার করতে পারিনি। এখন পরিবার নিয়ে খোলা আকাশের নিচে থাকতে হবে।”
নজরুল ইসলাম আরও জানান, দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে তিনি নিয়মিত কাজ করতে পারছেন না, ফলে আর্থিকভাবেও চরম সংকটে রয়েছেন।
স্থানীয় ঠিকাদার আনোয়ার হোসেন বলেন, “নজরুল আগে আমার সঙ্গে গাইড ওয়ালের কাজে যুক্ত ছিল। কিন্তু বেশ কিছুদিন ধরে অসুস্থ থাকায় সে কাজে অংশ নিতে পারছে না।”
ভাটরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শামসুল আলম বুলবুল জানান, “নজরুলের পক্ষে নিজ খরচে বসতঘর নির্মাণ করা সম্ভব নয়। তার জন্য জরুরি ভিত্তিতে সরকারি সহায়তা ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসা প্রয়োজন।”
এ ঘটনায় এলাকায় সহমর্মিতার সাড়া দেখা গেছে। স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও মানবিক সংগঠনগুলোর দ্রুত সহযোগিতা কামনা করেছেন এলাকাবাসী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অতিবৃষ্টিতে সড়কে উপড়ে পড়া গাছ অপসারণে বোরহানউদ্দিন থানা পুলিশ

রামগঞ্জে ভস্মিভূত দিনমজুরের বসতঘর

আপডেট সময় ০৪:০৫:২৬ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬