ঢাকা ০২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতারণার মামলায় জামিন বাতিল : গায়ক নোবেল কারাগারে ঝালকাঠি উদ্বোধন স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ হাদি হত্যা মামলা, পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল কুয়েতের আন্ডার সেক্রেটারির সঙ্গে বাংলাদে‌শি দূতের সাক্ষাৎ মা হারালেন অভিনেত্রী সুদীপ্তা ৫১৭ কোটি টাকার ভর্তুকি লোপাটে জড়িতদের বাঁচানোর চেষ্টা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হারুন ও মশিউরের দেশত্যাগে নিষেধাজ্ঞা কারখানা স্থানান্তরে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ক্ষতি ৭১৫ কোটি টাকা শত্রুদের আত্মসমর্পণ পর্যন্ত যুদ্ধ চলবে, বলল ইরানের সেনাবাহিনী বোরহানউদ্দিনে নির্মাণ করা ঘর জোরপূর্বক দখলের অভিযোগ আপন মামার বিরুদ্ধে  

মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রভাব শাহরুখের সিনেমায়

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ১২:৩১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • ৫২০ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির প্রভাব পড়ল বলিউড কিং শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘কিং’-এ। মেগাবাজেটের এই সিনেমায় শুটিং সূচিতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। 

ভারতীয় গণমাধ্যমের খবর, পূর্বপরিকল্পনা অনুযায়ী দুবাইয়ে সিনেমাটির একটি গুরুত্বপূর্ণ অংশের চিত্রায়ণ হওয়ার কথা ছিল। কিন্তু নিরাপত্তার খাতিরে সেই সিদ্ধান্ত বাতিল করেছেন নির্মাতারা। বর্তমানে দুবাইয়ের পরিবর্তে মুম্বাইয়ের একটি স্টুডিওতে সেট তৈরি করে শুটিং চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিনেমা সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী ৯ এপ্রিল থেকে দুবাইয়ে টানা এক সপ্তাহ ‘কিং’-এর শুটিং করার জন্য সব ধরনের প্রস্তুতি ও অনুমতি নেওয়া হয়েছিল। তবে ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনা এবং মধ্যপ্রাচ্যের আকাশসীমায় বিমান চলাচলে অস্থিরতার কারণে শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন নির্মাতারা।

ঝুঁকির মুখে পুরো ইউনিটকে দুবাই না পাঠিয়ে বিকল্প ব্যবস্থা হিসেবে মুম্বাইয়ের ভিলে পার্লে এলাকার একটি স্টুডিওতে দুবাইয়ের মরুভূমির আদলে বিশাল সেট তৈরি করা হয়েছে। সেখানেই সুহানা খান ও অনিল কাপুরের একটি অ্যাকশন ও চেজিং সিকোয়েন্সের শুটিং করবেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ।

উল্লেখ্য, ‘কিং’ সিনেমার একটি বড় অংশের শুটিং ইতোমধ্যে লন্ডনে সম্পন্ন হয়েছে। অ্যাকশন ঘরানার এই সিনেমাটিতে শাহরুখ খানের পাশাপাশি তার মেয়ে সুহানা খানও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। বড় পর্দার দর্শকদের জন্য মানসম্মত চিত্রায়ণ আনতে কোনো খামতি রাখতে চাইছেন না নির্মাতারা। ফলে বিদেশের লোকেশন বাতিল হলেও স্টুডিওতে ব্যয়বহুল সেট নির্মাণের মাধ্যমে তার চেষ্টা চালানো হচ্ছে।

সব ঠিক থাকলে চলতি বছরের শেষের দিকে সিনেমাটির কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতারণার মামলায় জামিন বাতিল : গায়ক নোবেল কারাগারে

মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রভাব শাহরুখের সিনেমায়

আপডেট সময় ১২:৩১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬