ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিরোধী দল দুর্ভাগ্যবশত হাসিনার ভাষায় কথা বলছে: স্থানীয় সরকার মন্ত্রী ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের সঞ্জিতের ধর্মান্তর, বিয়ে, ২০ লাখ টাকা ও পিতৃপরিচয়ের জটিলতা ও প্রতারণা সালমান শাহ হত্যা মামলা : খলনায়ক ডনকে কারাগারে আটক রাখার আবেদন বালিয়াডাঙ্গীতে স্কুলের ৪৭ শতক জমি নিয়ে বিরোধ, উদ্ধারে মানববন্ধন সিলেট পরিবার পরিকল্পনা দপ্তরে নিয়াজুর-সুবর্ণা দম্পতিকে ঘিরে অনিয়মের অভিযোগ ডিজিটাল নম্বর প্লেটের নামে ১৫০০ কোটি টাকা আদায়, ৫৪ লাখ গ্রাহক বিপাকে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগে যুগ্ম সচিব মোর্শেদা ফেরদৌসকে ঘিরে নানা অভিযোগ সোনামসজিদ স্থলবন্দরে রাজস্ব আদায়ে বড় ধস, চার বছরে ঘাটতি হাজার কোটি সোহরাওয়ার্দী হাসপাতালে যন্ত্র বিকলের নামে ৪৭ লাখ টাকা লোপাট!

৫৭ বছর বয়সেও যেভাবে ফিট সালমান খান

বলিউড অভিনেতা সালমান খান। বয়স প্রায় ষাটের কাছাকাছি। কিন্তু এখনও যেন তরুণ! সাতান্ন বছর পার করলেন ক’দিন আগেই। কিন্তু কে বলবে এই সালমান বর্তমান তরুণ প্রজন্মের বাবা-চাচার বয়সী? অভিনয়ের পাশাপাশি ফিটনেস ধরে রেখেও সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি। 

সালমানের এই ফিটনেসের রহস্য কী? কেন এখনও তাকে ফিটনেসে উৎসাহী তরুণেরা ঈর্ষার চোখে দেখেন? সমস্ত ফিটনেস উৎসাহীদের জন্য অনুপ্রেরণা হিসেবে তার নামটি কেন আগেভাগে চলে আসে? চলুন জেনে নেওয়া যাক-

নিজেকে খানিকটা বিশ্রাম দেওয়ার জন্য সপ্তাহে ছুটি নেন মাত্র একটি দিন। তবে সেদিনও বসে থাকেন না। চালান সাইকেল। বাকি দিনগুলোতে কার্ডিও অনুশীলন দিয়ে শুরু করেন তিনি। সাধারণত তিনি এক ঘণ্টার জন্য কার্ডিও করেন। কার্ডিওর পরে চলে যান তিনি ওজন প্রশিক্ষণে। তবে সব দিন নয়, মাঝে মাঝে চলে যান নিজের খামার বাড়িতে। সেখানে খানিকটা সময় হাঁটাহাঁটি করেন। এমনকী দুই ঘণ্টা দীর্ঘ ট্রেকিং সেশনেও অংশ নেন।

সালমান খানের সকালের খাবারে থাকে ডিমের সাদা অংশ ও কম চর্বিযুক্ত দুধ। তার দুপুরের খাবারে সাধারণত পাঁচটি চাপাতি, ভাজা সবজি এবং তাজা সবুজ সালাদ থাকে। রাতের খাবারে থাকে ডিমের সাদা অংশ, ওমেগা ৩ সমৃদ্ধ মাছ বা ভেজ স্যুপের সঙ্গে মুরগির মাংস। এতে নিজেকে ফিট রাখা সহজ হয়।

সালমান খানের পছন্দের তালিকায় যদিও দেশি খাবার বেশি রয়েছে। তবে পুষ্টি এবং স্বাস্থ্যের কথা মাথায় রেখে সেভাবেই খাবারের তালিকা বেছে নেন। বাড়তি চিনিযুক্ত এবং প্রক্রিয়াজাত খাবার থেকে নিজেকে দূরে রাখেন সচেতনভাবেই। সেইসঙ্গে এড়িয়ে চলেন প্রোটিন সাপ্লিমেন্ট আর স্টেরয়েডও।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিরোধী দল দুর্ভাগ্যবশত হাসিনার ভাষায় কথা বলছে: স্থানীয় সরকার মন্ত্রী

৫৭ বছর বয়সেও যেভাবে ফিট সালমান খান

আপডেট সময় ০২:৫৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩