ঢাকা ০৯:০২ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

‘সেরাদের সেরা’ সিজন–৬ এর চ্যাম্পিয়ন ফেনীর সামিন ইয়াসার

ফেনীর সাংস্কৃতিক অঙ্গনে নতুন গৌরবের সংযোজন করেছে শিশু শিল্পী সামিন ইয়াসার। সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) আয়োজিত মাহে রমজান উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ‘সেরাদের সেরা’ সিজন–৬ এ অংশ নিয়ে সারা দেশের প্রতিযোগীদের মধ্যে সেরার মুকুট জিতে নিয়েছে সে।

রবিবার (১৫ মার্চ ২০২৬) জনপ্রিয় টেলিভিশন চ্যানেল চ্যানেল নাইন এর পর্দায় প্রচারিত গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। এতে ফেনী স্বরূপ সাহিত্য সাংস্কৃতিক সংসদের মেধাবী শিশু শিল্পী সামিন ইয়াসার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

দেশের বিভিন্ন জেলা থেকে আগত অসংখ্য প্রতিভাবান প্রতিযোগীর অংশগ্রহণে আয়োজিত এই জাতীয় প্রতিযোগিতায় শুরু থেকেই তার অসাধারণ পরিবেশনা দর্শক ও বিচারকদের মুগ্ধ করে। প্রতিটি ধাপে নিজের দক্ষতা, আত্মবিশ্বাস ও শিল্পীসত্তার স্বাক্ষর রেখে শেষ পর্যন্ত সবার শীর্ষে উঠে আসে সামিন।

সামিন ইয়াসারের এই সাফল্যে ফেনীর সাংস্কৃতিক অঙ্গনে আনন্দের জোয়ার বইছে। ফেনী স্বরূপ সাহিত্য সাংস্কৃতিক সংসদের নেতৃবৃন্দ, সাংস্কৃতিক কর্মী এবং স্থানীয় বিশিষ্টজনেরা তাকে অভিনন্দন জানিয়ে বলেন, তার এই অর্জন ফেনীর সাংস্কৃতিক ঐতিহ্যকে জাতীয় পর্যায়ে আরও সমৃদ্ধ করেছে।

এদিকে সামিন ইয়াসারের পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা তার এই সাফল্যে গভীর আনন্দ প্রকাশ করেছেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সে তার প্রতিভা ও সাধনার মাধ্যমে দেশের সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

ফেনীর এই ক্ষুদে শিল্পীর এমন কৃতিত্বে পুরো জেলাবাসী গর্বিত। তার এই অর্জন নতুন প্রজন্মের শিল্পীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

‘সেরাদের সেরা’ সিজন–৬ এর চ্যাম্পিয়ন ফেনীর সামিন ইয়াসার

আপডেট সময় ১২:১৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬