ঢাকা ০১:০১ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেমির টিকেটে চোখ, মরক্কোর প্রতিশোধ নাকি ফরাসি উত্তাপ? অর্থ আত্মসাত ও প্রতারণার মামলায় সিটি গ্রুপের চেয়ারম্যানসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ঝালকাঠিতে এলজিইডির প্রকল্পের দরপত্র মূল্যায়নে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ইডিসিএলে বার বার কাজ পায় ছাত্রলীগের আমিনুল ইসলাম রুবেলের প্রতিষ্ঠান কুমিল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, নিহত ১ প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা চট্টগ্রাম বোর্ডের আজকের এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত পাল্টা আ’ক্র’ম’ণে ইরান : বাহরাইন-কুয়েতে অবস্থিত ৮৫ মার্কিন সামরিক স্থাপনায় হামলা ১৩ মিনিট ১৫ সেকেন্ডেই বদলে গেল ম্যাচের গল্প দেড় বিলিয়ন ডলার আকুর বিল পরিশোধ, কমলো রিজার্ভ

আত্রাইয়ে ৪৬টি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান ও এতিমখানায় সৌদি আরবের উপহারের খেজুর বিতরণ

পবিত্র মাহে রমজানের স্নিগ্ধতায় এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে আত্রাই উপজেলা প্রশাসনের আয়োজনে সৌদি আরব সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে দেওয়া উপহারের খেজুর পৌঁছে দেওয়া হয়েছে উপজেলার বিভিন্ন ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান ও এতিমখানায়। ​রোরবার (১৫ মার্চ) বৈকালে আত্রাই উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই খেজুর বিতরণ করা হয়।

​​উপজেলা প্রশাসনের তথ্যমতে, অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই সহায়তা কার্যক্রম পরিচালিত হয়েছে, ​মোট বরাদ্দ ছিল ১৮ কার্টুন উন্নতমানের খেজুর। প্রতি কার্টুনে ৮ কেজি করে মোট ১৪৪ কেজি খেজুর। উপজেলার মোট ৪৬টি মাদ্রাসা ও এতিমখানায় খেজুরগুলো বিতরণ করা হয়েছে।

খেজুর বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. আলাউল ইসলাম। তিনি বলেন, পবিত্র মাহে রমজান আমাদের সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়। সৌদি আরব সরকারের পক্ষ থেকে প্রাপ্ত এই উপহারের খেজুর আমাদের উপজেলার এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য এক বিশেষ আনন্দ।

আমরা অত্যন্ত স্বচ্ছতা ও শৃঙ্খলার সাথে প্রতিটি তালিকাভুক্ত প্রতিষ্ঠানে এই উপহার পৌঁছে দিতে পেরে আনন্দিত। আমাদের মূল লক্ষ্য হলো, রমজানের পবিত্রতায় কোনো শিক্ষার্থী যেন নিজেকে অবহেলিত মনে না করে এবং সবাই যেন উৎসবমুখর পরিবেশে ইফতার করতে পারে।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার(ভূমি) আত্রাই মো. নূরে আলম সিদ্দিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান, আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মো. মঞ্জুরুল আলম, উপজেলা বিএনপির যুগ্ম- সম্পাদক মোঃ আব্দুল মান্নান সরদারসহ সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তাগণ প্রমুখ।#

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সেমির টিকেটে চোখ, মরক্কোর প্রতিশোধ নাকি ফরাসি উত্তাপ?

আত্রাইয়ে ৪৬টি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান ও এতিমখানায় সৌদি আরবের উপহারের খেজুর বিতরণ

আপডেট সময় ১২:০১:৪২ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬