সংবাদ শিরোনাম ::
গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আজাদের বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যে কোটি টাকার লেনদেনের অভিযোগ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে সাবেক উপপরিচালক মাহবুবুর রশিদ, পরিচালক হাবিবউল্লাহর বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির অভিযোগ ফাইল আটকে ঘুষ দাবি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী শরীফুল ঢাকা গণপূর্ত সার্কেলে বদরুলের আধিপত্য, কমিশন বাণিজ্য ও ক্ষমতার দাপটে বিপর্যস্ত সাধারণ প্রকৌশলীরা পরিচালক হাবিবুল্লাহ, সহিদুল আমিন ও ইকবাল হারুনের নেতৃত্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অনিয়মের অভিযোগ লীগপন্থী ঠিকাদারদের অবৈধভাবে কাজ পাইয়ে দিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে অভিযুক্ত পরিচালক আব্দুর রহিম বদলি-নিয়োগ বাণিজ্য থেকে বনভূমি দখল: বন কর্মকর্তা হোসাইন নিশাতের ‘শত কোটির দুর্নীতি সাম্রাজ্য’ চাঁদা না পেয়ে অ’ন্তঃসত্ত্বা নারীকে মা’রধরের অভিযোগ, বিএনপি নেতা দোলনের বি’রুদ্ধে মা’মলা সরকারি জমিতে গড়ে উঠল বহুতল ভবন ‘সানভিউ বিধি ভেঙে আরএমও পদায়ন, ‘এম উদ্দিন’ ছদ্মনামে টেস্ট সিন্ডিকেটের অভিযোগ

পুঁজিবাজার নিয়ে মেলা শুরু ৫ জানুয়ারি

করোনা মহামারির কারণে ৩ বছর বন্ধ থাকার পর এবার পুঁজিবাজার নিয়ে মেলা শুরু হচ্ছে। রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে (আইডিইবি) আগামী ৫, ৬ ও ৭ জানুয়ারি এ মেলা অনুষ্ঠিত হবে। তিন দিনব‍্যাপী এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

মঙ্গলবার (৩ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর পল্টনে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের এ তথ‍্য জানিয়েছেন ক্যাপিটাল মার্কেট এক্সপোর আয়োজক অর্থসূচকের সম্পাদক জিয়াউর রহমান। এ সময় এক্সপোর পার্টনার বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) প্রেসিডেন্ট মো. ছায়েদুর রহমান ও ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ) প্রেসিডেন্ট রিচার্ড ডি রোজারিও উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ৫ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় তিন দিনব‍্যাপী ক্যাপিটাল মার্কেট এক্সপোর উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। আগামী ৭ জানুয়ারি সন্ধ্যা ৬টায় এক্সপোর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

এতে বলা হয়, করোনা ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতি নতুন সঙ্কটে পড়েছে। আমাদের অর্থনীতি এবং পুঁজিবাজারেও পড়েছে এর নেতিবাচক প্রভাব। বিশেষ এই পরিস্থিতিতে সঞ্চয়, বিনিয়োগ ইত্যাদি বিষয়ে আরও বেশি সচেতনতা প্রয়োজন। অন্যদিকে পুঁজিবাজার ও অর্থনীতিতে চাপকে সামনে রেখে অতিমাত্রার যে আতঙ্ক ছড়িয়েছে, অর্থনীতির স্বার্থে ওই আতঙ্ক দূর করাও বেশ জরুরি। প্রয়োজন আস্থা ফেরানো। এসব বিষয়কে সামনে রেখে এবার ক্যাপিটাল মার্কেট এক্সপোর আয়োজন করা হচ্ছে।

এক্সপোতে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি, শীর্ষ মার্চেন্ট ব্যাংক, ব্রোকারহাউজ, তালিকাভুক্ত কোম্পানি ৩৫টির বেশি প্রতিষ্ঠান অংশ নেবে। পার্টনার হিসেবে থাকবে বিআইসিএম, বিএএসএম, আইসিএবি, আইসিএমএবি ও আইসিএসবি। এবারও এক্সপো উপলক্ষে পুঁজিবাজার ও অর্থনীতির নানা বিষয়ে একাধিক সেমিনারের আয়োজন করা হবে। এসব সেমিনারে দেশের খ্যাতিমান শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, ব্রোকার, মার্চেন্ট ব্যাংকার, অ্যাসেট ম্যানেজার, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট প্রমুখ অংশ নেবেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আজাদের বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যে কোটি টাকার লেনদেনের অভিযোগ

পুঁজিবাজার নিয়ে মেলা শুরু ৫ জানুয়ারি

আপডেট সময় ০১:২৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩