ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

মির্জাপুরে নারী দিবস পালন

  • সাইদ আল মামুন
  • আপডেট সময় ০৮:৫৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • ৫৩৪ বার পড়া হয়েছে

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার
সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার ”
প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায় পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস ২০২৬
৮ মার্চ (রবিবার) সকাল ১১ টায় মির্জাপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার তত্ত্বাবধানে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৃতীয়বারের মতো নির্বাচিত সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুরাইয়া ইয়াসমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মির্জাপুর, টাঙ্গাইল।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা কনীকা মল্লীক(অ: দা:), ছারহা নাহিন,উপজেলা মৎস্য কর্মকর্তা,মির্জাপুর, টাঙ্গাইল। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলার বিভিন্ন মহিলা বিষয়ক সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শুভাশিষ কর্মকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, মির্জাপুর, টাঙ্গাইল।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রথমে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি উপস্থিত সবাইকে নিয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। পরে উপজেলা মিলনায়তনে নারী দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তাগণ নারীর মর্যাদা ও তাৎপর্য তুলে ধরে বলেন, একজন নারী কারো কাছে মা, কারো কাছে স্ত্রী, কারো বোন অথবা কারো কাছে মেয়ে। নারীর উন্নয়ন মানেই সমাজ তথা দেশ ও জাতির উন্নয়ন। দেশের মোট জনসংখ্যার অর্ধেক অংশ নারী। এদের পিছিয়ে রেখে কোনভাবেই দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। নারীর প্রতি সহিংসতা নয় বরং সহানুভূতির হাত বাড়িয়ে দিলেই সমাজে তাদের আত্মমর্যাদা প্রতিষ্ঠিত হবে। বিশাল জনগোষ্ঠী নারী সমাজকে সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে পারলেই তারা সমাজের বোঝা না হয়ে বরং মানব সম্পদে পরিণত হয়ে দেশের অগ্রণী ভূমিকায় অবদান রাখতে সক্ষম হবে। এজন্য পুরুষ শাসিত সমাজে নারীর প্রতি দৃষ্টিভঙ্গিতে আমূল পরিবর্তন আনতে হবে। নারীর সম্মান ও মর্যাদা রক্ষায় সরকারী নীতিমালার পাশাপাশি জনসচেতনতা অত্যন্ত অপরিহার্য। আমরা পুরুষ, আমরা পারি সমাজকে বদলে দিতে,তবে নারীকে বাদ দিয়ে নয়। কেননা নারী ও পুরুষ একে অন্যের পরিপূরক। একই মুদ্রার এপিঠ ওপিঠ।

পৃথিবীতে যা কিছু মহান, চির কল্যাণকর
অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর।
নারীর চলাচল, কর্মস্থল নিরাপদ হবে প্রতিটি ক্ষণ-টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপনকালে এমনটিই প্রত্যাশা উপস্থিত সকলের।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

মির্জাপুরে নারী দিবস পালন

আপডেট সময় ০৮:৫৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬