ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সরিষাবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

আজকের পদক্ষেপ আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (৮ মার্চ) সকালে সরিষাবাড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শায়লা নাজনীন। উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার রুহুল আমিন বেগের সঞ্চালনায় সভায় অন‍্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেবাশীষ রাজবংশী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা সানোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, উপজেলার দুর্নীতি দমন কমিটির সাধারণ সম্পাদক আন্নু মিয়া, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বাবলু, সরিষাবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া জাহাঙ্গীর, সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের সভাপতি ​ইসমাইল হোসেন সহ আরও অনেকেই বক্তব্য রাখেন।
​অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আলোচনা সভার পূর্বে একটি সচেতনতামূলক র‍্যালি উপজেলা চত্বরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনে জুতার কারখানায় ভয়াবহ ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

সরিষাবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

আপডেট সময় ০৭:০০:১৫ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬