ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৯ গোল হজম করে আসিয়ান কাপ থেকে বিদায় বাংলাদেশ মনোহরগঞ্জের আ’লীগ নেতা ফিরোজের বিরুদ্ধে অবৈধ মার্কেট ও সম্পদ গড়ার অভিযোগ রূপপুরের পারমাণবিক জ্বালানি আসছে কাল, কেন্দ্রে পৌঁছাবে শনিবার ক্যাশলেস লেনদেনে কোনো চার্জ লাগবে না: অর্থমন্ত্রী চন্দ্রগঞ্জে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক হামলার শিকার ফুটপাত দখল করলেই মামলা, হকারদের কড়া বার্তা দিল ডিএসসিসি সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশের প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিনিয়োগ ও জ্বালানিতে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মৌলভীবাজার শহরের চৌমুহনায় মব সৃষ্টি করে হেনস্তার শিকার পুলিশ কর্মকর্তা

বোকা প্রেমিকের গল্পে জোভান-নীহা

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৯:২৯:৫১ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • ৬৭২ বার পড়া হয়েছে

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান ও বর্তমান সময়ের আলোচিত অভিনেত্রী নাজনীন নীহা জুটি বেঁধেছেন নতুন একটি নাটকে। আসন্ন ঈদ উৎসব উপলক্ষে নির্মিত এই বিশেষ নাটকের নাম ‘গুডলাক’। ভালোবাসা আর বোকামির এক সংমিশ্রণে তৈরি এই নাটকটি পরিচালনা করেছেন ইমরোজ শাওন।

সিএমভির ব্যানারে নির্মিত এই নাটকের চিত্রনাট্য লিখেছেন রায়হান মাহমুদ। জানা গেছে, সম্প্রতি নাটকটির দৃশ্যধারণের কাজ সম্পন্ন হয়েছে। সিনেমাটোগ্রাফিতে ছিলেন নাঈম ফুয়াদ। নাটকটিতে এক বিশেষ চরিত্রে দেখা যাবে প্রবীণ অভিনেত্রী দিলারা জামানকে।

নাটকের গল্প নিয়ে এখনই সব প্রকাশ করতে নারাজ নির্মাতা ও অভিনয়শিল্পীরা। তবে নির্মাতা সূত্রে জানা গেছে, এটি মূলত একজন ‘বোকা প্রেমিকের’ চনমনে প্রেমের গল্প। যেখানে ক্যাম্পাস জীবনের উচ্ছ্বাস এবং পারিবারিক আবহের এক চমৎকার মেলবন্ধন তুলে ধরা হয়েছে।

নাটক সংশ্লিষ্টদের দাবি, ‘গুডলাক’-এ জোভানের চরিত্রে এমন এক বড় চমক রয়েছে, যা দেখে দর্শকরা বেশ চমকে যাবেন। তার চরিত্রের এই ভিন্নতাই নাটকটির মূল আকর্ষণ হতে যাচ্ছে।

প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু জানান, এবারের ঈদে সিএমভির ব্যানারে ২০টি বিশেষ নাটক মুক্তি পেতে যাচ্ছে। ‘গুডলাক’ সেই তালিকার অন্যতম একটি কাজ। চাঁদরাত থেকে শুরু করে ঈদের পরবর্তী কয়েক দিন ধারাবাহিকভাবে নাটকগুলো সিএমভির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৯ গোল হজম করে আসিয়ান কাপ থেকে বিদায় বাংলাদেশ

বোকা প্রেমিকের গল্পে জোভান-নীহা

আপডেট সময় ০৯:২৯:৫১ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬