ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বালিয়াডাঙ্গীর জমিরিয়া ইহ্ইয়াউল উলুম মাদ্রাসার দুই শিক্ষার্থীর সাফল্য

রংপুর বিভাগের সৈয়দপুরে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বালিয়াডাঙ্গীর দুই শিক্ষার্থী সাফল্য অর্জন করে গৌরব বয়ে এনেছে। প্রতিযোগিতাটি Sharjah Charity International-এর তত্ত্বাবধানে সৈয়দপুরের জামিয়া আরাবিয়া মাদ্রাসা সৈয়দপুর-এ অনুষ্ঠিত হয়। এছাড়াও বাংলাদেশের জয়পুরহাট, ঢাকা ও সিলেটে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
প্রতিযোগিতার ১০ পাড়া গ্রুপে প্রথম স্থান অর্জন করেছেন বালিয়াডাঙ্গী জমিরিয়া ইহ্ইয়াউল উলুম মাদ্রাসা-এর হেফজ বিভাগের ছাত্র মোঃ সাব্বির আহমাদ। জানা যায়, তিনি চাড়োল ইউনিয়নের সাবাজপুর গ্রামের নবী হোসেনের ছেলে। এ সাফল্যের মাধ্যমে তিনি উমরাহ পালনের সুযোগ লাভ করেছেন এবং নগদ ৪০ হাজার টাকা পুরস্কার পেয়েছেন।
অপরদিকে বালিয়াডাঙ্গী জমিরিয়া ইহ্ইয়াউল উলুম মাদ্রাসার আরেক ছাত্র মোঃ জুনায়েদ হাসান ৩০ পাড়া গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছেন। তিনি রাণিশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের চেকপোস্ট গ্রামের ইমরান আলির ছেলে। এ কৃতিত্বের জন্য তিনি নগদ ৫০ হাজার টাকা পুরস্কার পেয়েছেন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উত্তরা, ঢাকার গ্র্যান্ড ভিস্তানা হোটেলে।
জমিরিয়া ইহ্ইয়াউল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি শরিফুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের এ সাফল্য আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গৌরবের। তাদের একাগ্র সাধনা, শিক্ষকদের নিরলস প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এই অর্জন সম্ভব হয়েছে। আমরা চাই তারা কুরআনের আলো ছড়িয়ে দিবে সারা বিশ্বে।”
মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছেন, দুই শিক্ষার্থীর এ অর্জনে এলাকাজুড়ে আনন্দের পরিবেশ বিরাজ করছে। আজ বিকেলে ঠাকুরগাঁও থেকে বালিয়াডাঙ্গী পর্যন্ত সংবর্ধনা র‍্যালির আয়োজন করা হয়েছে।
স্থানীয়রা মনে করছেন, এ অর্জন শিক্ষকদের নিরলস পরিশ্রমের ফসল। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও তারা দেশের জন্য আরও সাফল্য বয়ে আনবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনে জুতার কারখানায় ভয়াবহ ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বালিয়াডাঙ্গীর জমিরিয়া ইহ্ইয়াউল উলুম মাদ্রাসার দুই শিক্ষার্থীর সাফল্য

আপডেট সময় ০২:৫১:১২ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬