ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ৯ নং ওয়ার্ডে প্রতিবেশীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে জাফরের বিরুদ্ধে। গত শুক্রবার (২০-ফেব্রুয়ারী) উপজেলার টবগী ৯নং ওয়ার্ডের চান্দামালগো বাড়ির দরজায় এই ঘটনা ঘটে।
আইয়ুব এর দোকানের সামনের রাস্তায় ইট ভাঙ্গার একটি গাড়ি চলাচল অবস্থায় গাড়ীর পুল ছুঁটে রাস্তার পাশে থাকা জাফরের কানে ও ময়নার মাথায় সজোড়ে আঘাত লাগে, এতে তাৎক্ষণিক পরিস্থিতি হৈ চিৎকার চেচামেচিতে মানুষ জড়ো হয়। পরে ইট ভাঙ্গার মেশিন মালিক ইব্রাহিম ঘটনাস্থল থেকে আহতদের দ্রুত বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন, কর্তব্যরত চিকিৎসক এক্স-রে করতে বললে প্রাইভেট নিউ ইসলামিয়া ডায়াগনস্টিক সেন্টার থেকে এক্স করে চিকিৎসকের পরামর্শ নিয়ে ১ দিন ভর্তি থেকে বাড়িতে চলে আসেন। জাফর ও ময়নার দুইদিনের সকল ঔষুধের খরচ ইট ভাঙ্গার গাড়ির মালিক ইব্রাহিম বহন করেছে বলে জানান।
বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ ইমরান সাংবাদিকদের জানান, গত ২০/২/২৬ তারিখে গাড়ি এক্সিডেন্টে ২ জন রোগীকে আমি চিকিৎসা দেই একজনের নাম জাফর অন্যজন ময়না।
তাদের এক্স-রে দেখে একদিনের ভর্তি দিয়ে চিকিৎসা নিতে বলি।
অন্যদিকে এই গাড়ী এক্সিডেন্টকে পুঁজি করে প্রতিপক্ষ জাফরকে বাদি করে সিরাজ মাল, নাজিম ও সফিউল্লাহ আদালতে মিথ্যা মারামারির মামলায় জড়িয়েছে নয়ন ও রুবেল গংদেরকে। তবে জানা যায় জাফর চান্দামাল, নাজিম ও সফিউল্লাহ উভয় পারস্পরিক আত্মীয় স্বজন।
এ বিষয় সরজমিনে সাংবাদিকদের একটি টিম গেলে স্থানীয় বাসিন্দারা জানান, আজ থেকে ৯/১০ দিন আগে ইট ভাঙ্গার গাড়ি থেকে একটি যন্ত্রাংশ ছুটে জাফর ও ময়নার গায়ে লাগে, এতে তারা আহত হন। পরে তাদের দুজনকে আমরা ধরাধরি করে একটি অটোরিকশায় উঠিয়ে দেই, মেশিনের মালিক ইব্রাহিম তাদেরকে হাসপাতালে নিয়ে যায়।
ময়নার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি রাস্তার এক পাশে দাঁড়িয়ে ছিলাম, ইটভাঙ্গার গাড়ির যন্ত্রাংশ আমার গায়ে এসে পড়লে আমি মাটিতে লুটিয়ে পড়ি। স্থানীয় লোকজন আমাকে ধরাধরি করে হাসপাতালে নেয়, পরে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পর ইটভাঙ্গার মালিক দেখতে আসার কথা বলেও আসেনি।
জাফরের বাড়িতে গেলে জাফর ঘরের মধ্যে থেকেও বাসায় নাই বলে তার স্ত্রী জানায়। পরে তার স্ত্রী’র কাছে জানতে চাইলে – তিনি প্রথমে এক্সিডেন্টের বিষয়টি নিশ্চিত করেন। পরে তিনি কথা ঘুরিয়ে বলেন, এক্সিডেন্ট এর পর নাকি মারামারি হয়েছে এমনটাই জানান।
আইয়ুব এর দোকান সংলগ্নে এক্সিডেন্টের ঘটনা ঘটেছে, এই ঘটনার বিস্তারিত জানতে আইয়ুবের বাসায় গেলে, আইয়ুব গণমাধ্যমকর্মীদের এড়িয়ে যান।
ভোলা প্রতিনিধি 

























