ঢাকা ১১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

মহেশখালী মাল্টিমিডিয়া ফোরামের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

পবিত্র রমজান মাসের তাৎপর্যকে সামনে রেখে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পেশাগত ঐক্য জোরদারের লক্ষ্যে মহেশখালী মাল্টিমিডিয়া ফোরাম-এর উদ্যোগে এক আন্তরিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে মহেশখালী পৌরসভা-এর ঝাউবাগান এলাকায় খোলা আকাশের নিচে, ঘাসের ওপর বসে সাদামাটা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ আয়োজন সম্পন্ন হয়।
ইফতারের পূর্বমুহূর্তে উপস্থিত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। একই সঙ্গে শহীদ হাদির রূহের মাগফিরাত কামনা করে তাঁর জন্য জান্নাতুল ফেরদৌস নসিবের প্রার্থনা করা হয়। দোয়ায় বিশ্বব্যাপী নিপীড়িত ও নির্যাতিত মুসলমানদের মুক্তি এবং মানবতার সামগ্রিক কল্যাণ কামনা করা হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সাংবাদিক এম বশির উল্লাহ, এনামুল হক, শেখ আব্দুল্লাহ, ওয়াজেদুল হক মনি, আবু হেনা আসিফ, মহি উদ্দিন, নুরুল আবছার ও মোহাম্মদ ফাহিমসহ স্থানীয় প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমের প্রতিনিধিরা।
বক্তারা বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। একজন সাংবাদিকের দায়িত্ব শুধু সংবাদ পরিবেশনেই সীমাবদ্ধ নয়; বরং সমাজে ন্যায়, সত্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখা। এ ধরনের মিলনমেলা পারস্পরিক সম্পর্ককে সুদৃঢ় করে এবং পেশাগত দায়িত্ব পালনে নতুন উদ্দীপনা জোগায়।
সংবাদকর্মী এনামুল হক বলেন, “মহেশখালী মাল্টিমিডিয়া ফোরামকে এগিয়ে নিতে আমাদের একতাবদ্ধ থাকতে হবে। সমাজের অবহেলিত ও প্রান্তিক মানুষের কথা তুলে ধরতে আমরা সবসময় কাজ করে যাব।”
সাংবাদিক এম বশির উল্লাহ জানান, “আমরা দীর্ঘদিন মাঠে-ময়দানে কাজ করছি। সংঘবদ্ধভাবে কাজ করার জন্য একটি শক্ত প্ল্যাটফর্ম প্রয়োজন ছিল। সেই লক্ষ্যেই এই ফোরামের যাত্রা। আমাদের পথচলা হবে সুন্দর, দায়িত্বশীল ও মানুষের প্রত্যাশা অনুযায়ী।”
বক্তারা আরও বলেন, মহেশখালীর উন্নয়ন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও গণমুখী সাংবাদিকতার চর্চা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন নিয়মিত করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
সবশেষে সম্মিলিত মোনাজাতের মাধ্যমে ইফতার সম্পন্ন হয় এবং অংশগ্রহণকারীরা ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে সৌহার্দ্যময় সময় অতিবাহিত

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনে জুতার কারখানায় ভয়াবহ ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

মহেশখালী মাল্টিমিডিয়া ফোরামের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

আপডেট সময় ০৮:০১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬